মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে সোহান মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সভার পাকুয়া গ্রামের নিজ বাড়ীতে বিদ্যুতায়িত ব্যাটারী চালিত অটোরিক্সা স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের অটোরিক্সা চালক সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত সোহানের বাবা প্রতিদিনের মত নিজ বাড়ীতে অটোর ব্যাটারী চার্জ দিয়েছিল। এমতাবস্থায় কোন একসময় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়। খেলতে গিয়ে সোহান ওই অটো স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102