মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪-২৫ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের কাছ থেকে করা হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) দুপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক ফারহানা হক মুক্তা, ব্যবসায়ী নেতা, ছিবার উদ্দিন, মোয়াজ্জেম সিদ্দিকী প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম ইসলাম বলেন, ২০২৪-২৪ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি ধরে ১ হাজার ৩২০ টাকা মণ (৪০কেজিতে মণ ধরে) মোট ৪২৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একজন কৃষক ৩ টন ধান দিতে পারবেন। এ বছর ফলন ভালো হয়েছে, দামও সন্তোষজনক। আশা করছি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102