মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার তালত্বলা চত্বরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে দুই পক্ষের কয়েকজন আহত হয়।

সোমবার( ৯ডিসেম্বর)সকাল আনুমানিক ১১টার দিকে তালত্বলা চত্বরে একত্রিত হয়ে পূর্ব ঘোষণা অনুসারে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সমাবেশ করার সময় কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল নিয়ে তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে সামান্য পিছু হটে পোস্ট অফিসে সামনে উপজেলা ছাত্রদলের নাঈম শিকদার নামে এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ৫ জন আহত হয়।

পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ :গত ৭ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা কাদের সিদ্দিকী তার বাসভবনে বর্ধিত সভায় উপজেলা বিএনপির কর্মীদের কটাক্ষ করে বক্তব্যে দিলে তার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর অশালীন বক্তব্যের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা আজ সকালে একটি মিছিল করার চেষ্টা করেছিল।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন (ওসি) এ প্রতিনিধিকে বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অলিগলিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান,পরিস্থিতি এখন স্বাভাবিক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102