মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

মো. জাহাঙ্গীর হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদসোহরাব বলেছেন, আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্ট্রান সবাই মিলে এক সাথে থাকবো।

গত শুক্রবার সন্ধায় উপজেলার ওয়ার্শী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ওয়ার্ড কৃষক দলের সভাপতি নূর মুহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর যুবদলের সভাপতি হামিদুর রহমান লাঠু, গোড়াই ইউনিয়ন গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এম এ জব্বার, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোকন প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেতা তাঁর বক্তৃায় বলেন, এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে রক্তের দাগ এখনো শুকায়নি। এই রক্তের ঋন পরিশোধ করতে ঐক্যবদ্ধ থেকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102