মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখিপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ৭ টায়  উপজেলার বেড়বাড়ী, সকাল ৯ টায় সখিপুর থানার গেট সংলগ্ন গএলাকায় এবং সকাল ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখিপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯ টায় সখিপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি আড়াইপাড়া ছেলের শশুরের জানাযা ও কবর দিতে যাচ্চিলেন।

তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মোঃ গনি মিয়ার ছেলে।

অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতেরলাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102