মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া রেঞ্জ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপজেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমার শাহিন উদ্দিন প্রমুখ।

বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান বলেন, টাঙ্গাইল বন সংরক্ষণ বিভাগের নির্দেশক্রমে আমরা উচ্ছেদ অভিযানের প্রচারণা করেছি। আমরা সরকারের কর্মচারী। সরকারের নির্দেশ পালন করাই আমাদের কাজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102