মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাংগাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কিছু নেতা-কর্মী। টাঙ্গাইলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এ মিছিলে অংশ নেন।

মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’—স্লোগান দেন।

টাঙ্গাইলে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ সকালে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের লোকজন কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর হামলাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশাসন কী করে?’

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে পুষ্পস্তবক অর্পণের কোনো আলামত পাওয়া যায়নি। ছাত্রলীগ আগের ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।

ওসির বক্তব্যের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শেরশাহ আহম্মেদ বলেন, প্রশাসন দায়িত্ব এড়ানোর জন্য এসব কথা বলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102