মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে সুমী আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সুমী আক্তার নামে দাখিল পরীক্ষার্থী এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আউশনারা ইউনিয়নের আউশনারা পূর্ব লাইনপাড়া এলাকায় তার ফুফুর বাড়ির একটি রুমে সিলিং ফ্যান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সে এ বছর আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষা দেয়ার কথা ছিল বলে জানিয়েছে সুমীর বাবা জয়নুদ্দিন।

বাবা জয়েন উদ্দিন ভুট্টো জানান, ‘সুমী প্রতিদিনের ন্যায় কালও তার ফুফুর বাড়ির ওই রুমে ঘুমিয়ে ছিল। অনেক বেলা হয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলতে থাকতে দেখে পুলিশকে খবর দেন।’ কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা নেই তার।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, ‘আমরা এই কিশোরী মেয়ের আত্মহত্যার ব্যাপারে প্রেম ঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102