মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একজন ও বিকেলে একই এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন-বগুড়া জেলার ধলদ উপজেলার বিষ্ণপুর গ্রামের সামাদ শেখের মেয়ে তাসলিমা খাতুন (২৪)। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আনালিয়াবাড়ি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরের দিকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে বিকেল চারটার দিকে তাসলিমা তার তার দুলাভাই আবুল কালাম আজাদের সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাসলিমা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, মানসিক ভারসাম্য হওয়ায় নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাসলিমার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102