মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যাবাজার এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৮)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহ সরদারবাড়ী গ্রামের জাহেদ আলীর ছেলে। বিল্লাল দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন।

আহত তিনজনের নামপরিচয় জানা যায়নি। তবে আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজ রাজিব পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক বিল্লাল নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করলেও এর চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102