মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে মহিলাদের নিয়ে ঈদ পুনর্মিলনী করলেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুরে কয়েক হাজার মহিলাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী বুধবার দুপুরে মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নরকোনা, অলিপুর, আশুরা, টেংরিসহ আশাপাশের বিভিন্ন এলাকার মহিলারা অংশ নেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগতদের আপ্যায়নের পূর্বে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, বিগত সরকার জিয়ার নাম মুছে ফেলার জন্য সব ধরণের চেষ্টা চালিয়েছে। তারা সে চেষ্টায় ব্যার্থ হয়েছে। জিয়ার নাম মুছতে চেয়েছে, মুছতে পারেনাই। বরং দেশের জনগণ মুজিব-হাসিনার নামকেই মুছে দিয়েছে। শেখ হাসিনা জনগণের ধাওয়ায় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অপরদিকে জনগণ তাদের হৃদয়ে জিয়াউর রহমানের নামকে ধারণ করে আছে। তাই এই দেশের জনপ্রিয় নাম জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। আগামী দিনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ি মো. আনোয়ার হোসেন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102