মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

 মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ৫ এপ্রিল কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দুই পর্বে আলোচনা সভা ও কবি সাহিত্যিকদের পরিবেশনায় এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।

১ম পর্বে কবি সাহিত্যিক ও কলামিস্ট সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত লেখক সংগীতশিল্পী সৈয়দ নূরুল ইসলাম তারা মিয়া, লেখক ও গবেষক মো. মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোক গবেষক অধ্যাপক মহিবুর রহিম, লেখক, কবি,গবেষক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আইয়ূব বিন হায়দার, সাংবাদিক ও সাহিত্যিক শামসুল আলম সেলিম, লেখক ও গবেষক আ. ফ. ম শহীদুল্লাহ ফারুকী, কবি ও প্রাবন্ধিক, ইসমাইল মুফিজী, কথা সাহিত্যিক শাদমান শাহিদ প্রমুখ।

২য় পর্বে কবি সানাউল্লাহ খানের সঞ্চালনায় কবি ও পিএইচডি গবেষক জহির সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, সাংবাদিক ড. মাহবুব হাসান, প্রথান আলোচক কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক সোলায়মান আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সম্পাদক মনসুর আজিজ, কবি সম্পাদক আফসার নিজাম, কবি সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি গল্পকার রহমান মাজিদ, কবি সম্পাদক হাসনাইন ইকবাল প্রমুখ।

প্রথম পর্বের প্রধান অতিথি প্রাবন্ধিক, গবেষক, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম খুবই চমৎকারভাবে কিশোরগঞ্জসহ ভৈরবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।

আলোচকরা সাহিত্য নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং কবিতা আবৃত্তি করেন। পরে ৩য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102