মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বিষেশ প্রতিনিধি:: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল বিক্ষোভ করেছে সাধারণ জনগণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিজয় ৭১ চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আশরাফ বিন সাঈদ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন, সামিউল ইসলাম প্রান্ত, শাহনুর ইসলাম সাজ্জাদ, তানভীর, লিয়াফ প্রান্ত, সৌমিক আকন্দ, রিজাউল রুদ্র, হাসনাত, রিদুয়ান ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন ইসরায়েল যেভাবে নিরীহ নারী-শিশুকে নির্বিচারে গণহত্যা করছে তা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা জাতিসংঘ ওআইসি এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। সমাবেশ শেষে গাজায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102