মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে। এঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। কাজী সুমন(৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের উদ্দিনের ছেলে। সুমন সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার পর দুইজন চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের এক পর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলে দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে যাই। সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা শিক্ষার্থীর শ্লীলতাহানি করে। শিক্ষার্থী চশমা নিয়ে এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়। প্রাইভেট শেষ করে শিক্ষার্থী বাড়ি আসলে শিক্ষার্থী যখন শরীরের গেঞ্জি খুলে তখন শিক্ষার্থীর মা শরীরে জখম দেখতে পাই। শিক্ষার্থীর মা জিজ্ঞাসা করলে তখন কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানান।

শিক্ষার্থীর কাকা অন্তর বলেন, এর আগেও এই দপ্তরি ওর সাথে এমনটা করছে। ভয়ে এর আগে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। আজকে ওর বুকে জখম দেখতে পেলে ওর মা মনীষা রানী সরকার জিজ্ঞাস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানাই। সেনাবাহিনী আমাদেরকে জানাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102