প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রবেশপত্র ডাউনলোড ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধিঃ সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের পরীক্ষার্থীরা ২৭ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

২০২৩ সালের ২০ মার্চ দ্বিতীয় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।