মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুরের ওসি মোশারফ হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়।

হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত করা হয়।

বুধবার দুপুরে মোশারফ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননার ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আবিদুল ইসলাম, রাকিবুল হাসান রাসেলসহ সব সার্কেল ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মাসিক অপরাধ সভায় মে মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে স্বীকৃতি প্রদান করা হয়। এ জন্য তিনি তার থানার সব পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102