মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বৃষ্টিতে নিয়েই শেষ হলো হেফাজতে ইসলামের মহাসমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ সমাবেশ চলে। সমাবেশে হেফাজতে ইসলামের লাখো নেতাকর্মী অংশ নেন।

তবে সমাবেশের শেষ পর্যায়ে ১টার দিকে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানের আকাশ। মুহূর্তেই সমাবেশস্থলে নামে ঝুম বৃষ্টি। এ সময় অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে দিগ্বিদিক ছুটতে থাকেন। আবার অধিকাংশ মানুষ বৃষ্টি মাথায় বক্তাদের বক্তব্য শোনেন। পরে বেলা ১টা ২০ মিনিটের দিকে সমাবেশ শেষ হয়।

বৃষ্টিতে শেষ হলো হেফাজতে ইসলামের মহাসমাবেশ

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যুভয় উপেক্ষা করে অনেক মা-বোন তাদের সন্তান ও ভাইদের সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। রাষ্ট্র সংস্কারে তাদেরও হক রয়েছে। কিন্তু ঔপনিবেশিক মানসিকতা ও পশ্চিমা অ্যাজেন্ডা নিয়ে নারীবাদীরা কমিশন দখল করে ইসলামবিরোধী প্রতিবেদন তৈরি করেছে। এরা এদেশের ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের শত্রু। অধিকারের নামে নারীকে ইউরোপের মতো বাজারি পণ্য ও যৌনদাসী বানানোর পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। কথিত নারীবিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীকে ‘শ্রমিক’-এর মর্যাদা দেওয়ার প্রস্তাব করে মূলত নারীর মর্যাদাহানি করেছে।

সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের কালি মন্দিরের ফটক দিয়ে বের হন ফরিদপুরের কামাল উদ্দিন। তিনি বলেন, আমরা বৃষ্টি মাথায় নিয়ে পুরো সমাবেশ শেষ করেছি। মঞ্চের ওপর ছামিয়ানা থাকায় বক্তাদের বক্তব্য দিতে সমস্যা হয়নি। শ্রোতারাও মুগ্ধ হয়ে বক্তব্য শোনেন।

সাভার থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন মাসুদ ভূঁইয়া। তিনি বলেন, আল্লাহর দ্বীন কায়েমে আমরা আজ ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব জেলা, উপজেলা থেকে লাখো মানুষ মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন। সমাবেশের শেষ পর্যায়ে বৃষ্টি আল্লাহরই রহমত। বৃষ্টিতে ভিজে সমাবেশের সামনে থেকে বক্তাদের বক্তব্য শুনতে পেলে ভালো লেগেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102