মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে অটোরিকশাচাপায় এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আল আমিন (৭) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।

গতকাল সোমবার (১২ মে) দুপুরে ঘাটাইল উপজেলার ঘাটাইল-মোহনপুর গ্রামীণ সড়কের কুলিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু শিক্ষার্থী আল আমিন ঘাটাইল উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সে উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। বাবা মারা যাওয়ার পর মা খুশি বেগম বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় আল আমিন তার দাদির কাছে থাকত।স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, প্রথম শ্রেণির শিক্ষার্থী আল আমিন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। ঘাটাইল-মোহনপুর গ্রামীণ সড়কের কুলিয়া-জামালপুর মসজিদের মোড়ে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে আল আমিন ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, শিক্ষার্থীর অভিভাবক মামলা করতে আগ্রহী নয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102