মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে গজারি গাছ ব্যবহার হচ্ছে ঘর নির্মাণের কাজে

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর শালবনের শালগাছ ব্যবহার করে বাড়ি নির্মানের অভিযোগে উঠেছে। বনবিভাগ ও অসাধু ব্যক্তিরা যোগসাজশে রাতের আঁধারে বনের শালগাছ করে দিনের বেলায় ঘর নির্মান কাজে ব্যবহার করছে। মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নে হাসিল গ্রামে শাল কাঠ ব্যবহারের সময় শালগাছ জব্দ করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার মধুপুরের শালবন পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছে। এমন সময়েও বনবিভাগের অসাধু ব্যক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে শালগাছ বিক্রি ও পাচারে সহযোগিতা করছে। মধুপুর বন থেকে পাচার হওয়া অর্ধশতাধিক বিশালাকারের শালগাছ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। ওই শালগাছ গুলো মধুপুর বন থেকে কেটে এনে মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামের জহুর আলীর ছেলে মিনহাজ উদ্দিনের বাড়ির পাইলিং করার সময় সেগুলো জব্দ করা হয়।

খোঁজ নিয়ে যানা যায়, মিনহাজ উদ্দিন বাড়ি নির্মানের জন্য ময়েন উদ্দিন নামের এক ঠিকাদারকে এক লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে পাইলিং করার চুক্তি দেয়। সেই চুক্তি অনুসারে ময়েন উদ্দিন নিজেই তার লোকজন দিয়ে পাইলিং করার সময় পুলিশ শালগাছগুলো জব্দ করেছে।

এ ব্যাপারে মধুপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির  জানান, অবৈধভাবে বন থেকে কেটে আনা শাল গজারি ব্যবহার করে পাইলিং এর কাজ চলছিল। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ গিয়ে ওই কাঠ জব্দ করে থানায় নিয়ে আসে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102