```
কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন

কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগে নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরেক আওয়ামী লীগ নেতা […]

টাংগাইলে হত্যা মামলায় কাউন্সিলর গ্রেফতার

টাংগাইলে হত্যা মামলায় কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিৎ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে গুলিতে নিহত ১০ম শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। নোমান এ হত্যা মামলার ১৬ নম্বর আসামি। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে […]

ধনবাড়ীতে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ধনবাড়ীতে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়  আরও দুইজন আহত হয়। গতকাল সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। ধননাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি […]

টাংগাইলে হিসাবরক্ষকে হত্যার অভিযোগ সেতু এনজি‘র বিরুদ্ধে

টাংগাইলে হিসাবরক্ষকে হত্যার অভিযোগ সেতু এনজি‘র বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সহকারি হিসাবরক্ষকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। তার নাম হাসান আলী প্রামানিক। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুঠিয়া গ্রামের আব্দুল লতিফ প্রমানিকের ছেলে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে টাঙ্গাইল শহরে অবস্থিত সেতুর প্রধান শাখা সেতু টাওয়ারের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা […]

সখীপুরে গ্রামজুড়ে মদের কারখানায় অতিষ্ঠ গ্রামবাসী

সখীপুরে গ্রামজুড়ে মদের কারখানায় অতিষ্ঠ গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে একটি গ্রামের আনাচে-কানাচে গড়ে উঠেছে চোলাই মদের কারখানা। ওই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোচ সম্প্রদায়ের বেশ কিছু লোক নিজেদের বসতবাড়িতে এসব মদ তৈরি করেন। শুধুমাত্র নিজেরা সেবনের কথা বলে তৈরি করলেও গোপনে প্রতিমাসে বিপুল পরিমাণ মদ জেলা-উপজেলার বিভিন্ন প্রান্তের মাদকাসক্তের কাছে বিক্রি হচ্ছে। এটি উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের চিত্র। সম্প্রতি ওই […]

টাংগাইলে সেতু এনজিও‘র ৫ কর্মী গ্রেফতার

টাংগাইলে সেতু এনজিও‘র ৫ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের এনজিও সেতুর সহকারি হিসাবরক্ষকে মেরে ফেলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই এনজিওর পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের শনিবার সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত ওই হিসাব রক্ষকের নাম হাসান আলী(২৩)। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুঠিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। হাসান আলী বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল আ্যাডভাসমেন্ট থ্রু ইউনিটির (সেতু) […]

টাংগাইলে এক বিধবা পরিবারের ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

টাংগাইলে এক বিধবা পরিবারের ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় শেখ হাসিনা মেডিকেল কলেজ রোডে অবস্থিত বনফুল টাওয়ারে এক বিধবা পরিবারের ফ্ল্যাট দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির এখন নিরাপত্তাহীনতায় দিন কাটছে। এ ব্যপারে প্রতিকার চেয়ে টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পরিবার। এছাড়াও প্রতিকার চেয়ে দশতলা বিশিষ্ট ওই টাওয়ারে অন্যান্য […]

নাগরপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে একটি সিন্ডিকেট

নাগরপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে একটি সিন্ডিকেট

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে একটি সিন্ডিকেট নীরব চাঁদাবাজিতে সক্রিয় হয়ে ওঠেছে। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতারা ওই সিন্ডিকেটের মূল টার্গেট। খোঁজ নিয়ে জানাগেছে, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির […]

কালিহাতীর এলেঙ্গায় চাঁদাবাজির অভিযোগে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা

কালিহাতীর এলেঙ্গায় চাঁদাবাজির অভিযোগে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতি উপশহর এলেঙ্গায় বিএপির কয়েক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত রোববার এলেঙ্গা বিরোতি রিসোটে চাঁদা দাবি করায় রিসোর্ট কর্তৃপক্ষ উপায়ন্তর না পেয়ে কালিহাতীর দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএনপি নেতাদের সুপারিশে মুচলেকা দিয়ে ছেড়ে আসে। এঘটনায় এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য রোকন […]

কালিহাতীতে শিশু ধর্ষন চেষ্টায় ফুফা আটক

কালিহাতীতে শিশু ধর্ষন চেষ্টায় ফুফা আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন ফুফার বিরুদ্ধে। পরে শিশুটির মা বাদি হয়ে কালিহাতী থানায় অভিযোগ করলে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায় কালিহাতী থানা পুলিশ। এদিকে ওই শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির নিজ বাড়িতে এই ঘটনাটি […]

```

আমাদের মধুপুর ২৪