টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার মহানন্দপুর কইষ্টা বাজার গ্রামের মো: আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশহরি (মরিচকুড়ি চালা) গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ […]

