```
সখীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সখীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা বাজারের মক্কা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকজন ব্যবসায়ীকে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। বুধবার(১২মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে সখিপির উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ঐ ক্লিনিকের মালিক শাহজাহান সিরাজকে ২০হাজার অন্য দুজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ-সময় সখিপুর থানা অফিসার […]

ঘাটাইলে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার (১০ মার্চ) উপজেলায় জামুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা যায়, উপজেলা জামুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন আইনের তোয়াক্কা না করে ইট তৈরি ও ইট পোড়ানো হচ্ছে। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স এশিয়া ব্রিকসকে তিন […]

টাংগাইলে এমপির স্ত্রীর মামলায় ৪ দিনের রিমান্ডে মারিয়াম মোকাদ্দাস মিস্টি

টাংগাইলে এমপির স্ত্রীর মামলায় ৪ দিনের রিমান্ডে মারিয়াম মোকাদ্দাস মিস্টি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ মারিয়াম মোকাদ্দাস মিস্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মারিয়াম মোকাদ্দাস মিস্টিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন […]

নাগরপুরে ডাকাতির মামলা করায় হামলার শিকার বিএনপি নেত্রী

নাগরপুরে ডাকাতির মামলা করায় হামলার শিকার বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ডাকাতির ঘটনায় মামলা করায় হামলার শিকার হচ্ছেন বিএনপির এক নেত্রী ও তার পরিবারের সদস্যরা। রবিবার (৯ মার্চ) টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন এই নেত্রী। এ ঘটনায় রনকসহ (১৯) নামের এক যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের […]

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। জানা যায়, গতকাল সকালে উপজেলার রাউৎবাড়ি […]

মির্জাপুরে শিশু ধর্ষণ, দেড় লাখ টাকায় ধামাচাপার চেষ্টা

মির্জাপুরে শিশু ধর্ষণ, দেড় লাখ টাকায় ধামাচাপার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশু ও তার পরিবারের লোকজন ভয়ে মুখ না খুললেও ঘটনাটি জানাজানি হয়ে গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতাব্বররা গ্রাম্য সালিশের আয়োজন করে। […]

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরো ২ জন গ্রেফতার

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরো ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে শিক্ষা সফরগামী ৩টি বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করলো। সোমবার দুপুরে […]

ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এ জরিমানা করেন। এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ টাকা, সালাম ব্রিকসকে সাত লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ […]

মির্জাপুরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত

মির্জাপুরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধিঃ রমজানের শুরুতেই বাজারে দেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ভোক্তার। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ […]

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামী মির্জাপুর থেকে আটক

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামী মির্জাপুর থেকে আটক

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাত হোসেন (৪০) টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার ওমর আলীর ছেলে৷ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার […]

```

আমাদের মধুপুর ২৪