```
ধনবাড়ীতে কৃষক আমান আলী হত্যা মামলার আসামী গ্রেফতার

ধনবাড়ীতে কৃষক আমান আলী হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রকাশ্যে নিসংশভাবে পিটিয়ে ও কুপিয়ে কৃষক আমান আলী (৬০) হত্যা মামলার আসামি মো. ফরিদ মিয়া (৪০) গ্রেপ্তার করছে র‌্যাব। তিনি পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার বলার দিয়ার গ্রামের আমু মিয়ার ছেলে। আমান আলী হত্যা মামলা ৫ নম্বর আসামি ফরিদ মিয়া। মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান […]

মধুপুরে ব্যবসায়ীকে জরিমানা

মধুপুরে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টেংরী কাঁঠালতলী মোড় এলাকায়  একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় মেয়াদোত্তীর্ণ ক্লেমন ও স্পা মিনারেল ওয়াটার বিক্রির অপরাধে টেংরী কাঠালতলী মোড় এলাকার আক্কাছ আলীর ছেলে […]

কালিহাতীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী ব্যবসায়ীদের জরিমানা

কালিহাতীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী ব্যবসায়ীদের জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে। দুই ফার্মেসীসহ বিদেশি কসমেটিকের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় তদারকি অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের […]

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের চায়না জাল পুড়িয়ে ধ্বংস

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের চায়না জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিলে অভিযান পরিচালনা করে প্রায় ৪৪০ মিটার চায়না জাল জব্দ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন […]

এলেঙ্গার বিরতি রিসোর্ট থেকে খদ্দেরসহ ৭ নারী আটক

এলেঙ্গার বিরতি রিসোর্ট থেকে খদ্দেরসহ ৭ নারী আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিরতি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেণ্টে অনৈতিক কার্যক্রম করায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন খদ্দেরসহ সাত নারীকে আটক করেছে পুলিশ। ৩০ জুন রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার(১ জুলাই) সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। কালিহাতী থানার এসআই […]

ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারদণ্ড

ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান রবিবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি […]

টাংগাইলে ইউপি সদস্যের হামলায় আহত এক বৃদ্ধার পরিবার

টাংগাইলে ইউপি সদস্যের হামলায় আহত এক বৃদ্ধার পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার এক ইউপি সদস্যের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ, বৃদ্ধাসহ দুই ছেলে। শুক্রবার (২৮ জুন) বিকেলে দাইন্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় বিন্যাফৈর গ্রামে হামলার এই বর্বরাচিত ঘটনাটি ঘটে। ওইদিন বিকেলে বড় বিন্যাফৈর ঈদ গাঁ মাঠ জামে মসজিদে সামাজিক অবক্ষয় প্রতিরোধে কমিটি গঠণ নিয়ে প্রতিবাদ করায় হামলার শিকার হন […]

ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রবিবার (৩০ জুন) সকালে স্বামী মনিরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। মনির সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে হত্যার এ ঘটনা ঘটে। […]

টাংগাইলে ব্রিজ ভেঙে হেলে পড়ার ঘটনায় মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

টাংগাইলে ব্রিজ ভেঙে হেলে পড়ার ঘটনায় মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরএলাকার বেড়াডোমা লৌহজং নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ ভেঙে হেলে পড়ার ঘটনায় মেয়রসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমশিন (দুদক) টাঙ্গাইলের উপপরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে মামলাটি দ্রুত এজারভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় আসামিরা হচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান বিক্সস অ্যান্ড ব্রিজেজ লি. অ্যান্ড […]

ভূঞাপুরে কাঠ পোড়ানোয় জরিমানা ও ভাটা বন্ধ ঘোষণা

ভূঞাপুরে কাঠ পোড়ানোয় জরিমানা ও ভাটা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ আইন তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কয়লার বদলে কাঠ (লাকড়ি) পোড়ানো ও মজুদ করার দায়ে কবির ব্রিকস নামে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইট ভাটাটিকে বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৫ জুন) বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

```

আমাদের মধুপুর ২৪