```
টাংগাইলে পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার

টাংগাইলে পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার

টাঙ্গাইলে পৃথক অভিযানে হত্যাচেষ্টা মামলার আসামি এবং এক বছরের সাজাপ্রাপ্ত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন—হত্যাচেষ্টা মামলার আসামি লিমন (২৫) এবং […]

কালিহাতীতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত

কালিহাতীতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। আহত সিএনজিচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সিএনজিযোগে টাঙ্গাইল থেকে ভূঞাপুরে যাচ্ছিলেন এক যাত্রী। নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে […]

এলেঙ্গায় মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর

এলেঙ্গায় মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা সার্বজনীন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা জানান, এলেঙ্গাতে রাধাগোবিন্দ রাস মন্দিরে প্রতিবছরের মতো এবারো গত মঙ্গলবার বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা করেন। সকালে স্থানীয়রা […]

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ইছাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে […]

কালিহাতীতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কালিহাতীতে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় সপ্তাহখানেক আগে তিনি তার গ্রামের বাড়িতে […]

টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আট আসনের মধ্যে সাতটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটিতে ঘোষণা করা হয়নি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। তবে টাঙ্গাইল ৫ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় […]

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বটগাছে ধাক্কা লাগে। […]

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াত

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াত

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেতডোবা মোড়ে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর মাঝে তিনি অর্থ সহায়তা প্রদান করেন। অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা দুর্ঘটনা-দুর্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে আছি। সমাজে সম্মান এবং সমতার ভিত্তিতে ইনসাফ […]

কালিহাতীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

কালিহাতীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ই অক্টোবর দুপুরে বিদ্যালয়ের ২নং শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ওই শিক্ষক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের কাছে ডেকে নিয়ে তার স্পর্শকাতর স্থান স্পর্শ করেন। পরে […]

কালিহাতীতে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বাসি খাবার বিক্রয় ও পরিমাপে কম দেওয়ার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনা সদস্য, পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক […]

```

আমাদের মধুপুর ২৪