```
সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আহত সাংবাদিক এম. সাইফুল ইসলাম শাফলু ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। আরো পড়ুনঃ সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা গত […]

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সড়কের মনির উদ্দিন প্লাজায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আহত সাংবাদিকের স্ত্রী শারমিন আক্তার রিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে আমলে […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়। সোমবার […]

সখীপুরে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপন

সখীপুরে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কৃতি মণ্রালয়ের পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) “আমরা তো তিমির বিনাশী” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল থেকে উপজেলা হলরুমে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বর্ষবরণের সম্মিলিত গানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন […]

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আনন্দ উপভোগ আর যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে সাথে নিয়ে যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা। এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের অন্যতম বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ী পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে রেলসেতু দেখতে ছুটে […]

সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার

সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ মা ছেলেকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার বেলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছেলে মোহাম্মদ আতিক হাসান (২৩) পিতা- সেন্টু মিয়া, মা আরজিনা আক্তার (৩৯) স্বামী- সেন্টু মিয়া। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেলতলী গ্রামে অভিযান চালিয়ে ২০৫ […]

সখীপুরে তিন বছরেও শেষ হয়নি কাঁকড়া খাল সেতু

সখীপুরে তিন বছরেও শেষ হয়নি কাঁকড়া খাল সেতু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস-বহুরিয়া চতলবাইদ সড়কের কাঁকড়ার খালের ওপর নির্মাণাধীন সেতুটির কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিন বছরেও শেষ হয়নি। এতে ওই সড়কে চলাচলকারী লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছেন। উপজেলার করটিয়াপাড়া বাজারের উত্তর পাশে এ খালের অবস্থান। স্থানীয় লোকজন ও উপজেলা এলজিইডির কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কালিদাস-বহুরিয়া চতলবাইদ সড়কের […]

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছে ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৮মার্চ) আনুমানিক সন্ধ্যায় ব্যবসায়ীক কাজ শেষ করে ঢাকা থেকে ফেরার পথে তক্তাচালা বাজারের কাছেই দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে যুবক নিহত হয়।নিহত ঐ যুবক নবগঠিত বড়চওনা […]

সখীপুরে আওয়ামী লীগে অফিসে মুদি দোকান

সখীপুরে আওয়ামী লীগে অফিসে মুদি দোকান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মুদি দোকান দেওয়া হয়েছে। উপজেলার করটিয়াপাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মুদি দোকান দিয়েছেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। তোফাজ্জল ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইব্রাহিমের নির্দেশেই তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মুদি দোকান দিয়েছেন বলে জানা […]

সখীপুরে মাদ্রাসায় গোপনে নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ

সখীপুরে মাদ্রাসায় গোপনে নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মাদ্রাসার নৈশপ্রহরী নিয়োগ অস্বচ্ছ দাবি করে বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার একাধিক অভিভাবক সদস্য। উপজেলার চতল বাইদ করটিয়া পাড়া দাখিল মাদ্রাসার নিয়োগ নিয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চতল বাইদ করটিয়া পাড়া দাখিল মাদ্রাসায় গত ১৪ তারিখ একজন নৈশপ্রহরী নিয়োগ হয়। ওই নিয়োগ প্রক্রিয়ার […]

```

আমাদের মধুপুর ২৪