```
টাংগাইলে ২৪ ঘণ্টায় ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে

টাংগাইলে ২৪ ঘণ্টায় ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (৬ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলা […]

গোপালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

গোপালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গণপিটুনির খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে থানা পুলিশ পরে প্রধান শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেয়। রোববার (৩ মে) সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্কুলটির পঞ্চম শ্রেণির এক […]

দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে নাগরিক উদ্যোগ, সহযোগিতায় […]

মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকার লৌহজং নদীর পার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে স্থানীয় লোকজন লৌহজং নদীর গুনটিয়া এলাকায় মাটির নিচে একটি বস্তা পুঁতে থাকতে দেখেন। বস্তাটির […]

নাগরপুরে ৮ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে এক কিশোর আটক

নাগরপুরে ৮ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে এক কিশোর আটক

টাঙ্গাইলের নাগরপুরে আয়শা আক্তার নামে আট বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক কিশোরকে পুলিশ আটক করেছে। নিহত আয়শা আক্তার উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামের মো: হাসেম মিয়ার মেয়ে। নিহতের মা […]

মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় র‌্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে ১০টায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ […]

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি নিহত

ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে দেবরের লাথির আঘাতে ভাবি রওশনারা (৬৫) নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশনারা ওই এলাকার মজিব মিয়ার স্ত্রী। এ ঘটনায় ঘাতক হবিবর পলাতক থাকলেও তার স্ত্রী ফাতেমাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের […]

ধনবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

ধনবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ধনবাড়ী উপজেলার মজনু মিয়ার ছেলে মো. মৃদুল (১৫), আব্দুর রহমানের ছেলে রায়হান কবীর (১৬) এবং সাজিব উদ্দিন। মঙ্গলবার গ্রেফতার ৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি […]

ধনবাড়ীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ধনবাড়ীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বড় ভাই জুবায়ের হোসেন জানান, গত সোমবার (২৬শে জানুয়ারি) বাড়ি থেকে নিখোঁজ হয় মারিয়া। পরে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া […]

টাংগাইলের দুই হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা

টাংগাইলের দুই হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা হয়ে পড়েছেন। জেনারেল হাসপাতালে বেড সংখ্যার চেয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ১০ গুণ বেশি। ফলে অনেকের বেডে জায়গা হয়নি, তাই ভবনের বাইরে গাছের সঙ্গে ঝুলিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাদের। হাসপাতালে ওষুধ সংকটও চরম আকার ধারণ করেছে। এদিকে মেডিকেল কলেজ […]

```

আমাদের মধুপুর ২৪