```
মধুপুরে দোখলা-মমিনপুর কাঁচা সড়কের বেহাল দশা!!

মধুপুরে দোখলা-মমিনপুর কাঁচা সড়কের বেহাল দশা!!

হাবিবুর রহমানঃ টাঙ্গাইলের মধুপুরের কয়েকটি কৃষি এলাকার মধ্যে দোখলা সাইনামারি নয়নপুর জালিচিরাসহ আশপাশের এলাকাও অন্যতম। এ গ্রামগুলো যাতায়াতের প্রধান সড়ক হলো দোখলা-মমিনপুর সড়ক। সড়কটি দোখলা থেকে নয়নপুর হয়ে ধরাটি কোনাবাড়ি পর্যন্ত কাঁচা। লাল মাটির এলাকা থাকার কারণে বৃষ্টি হলেই মাটি গলে কর্দমাক্ত হয়ে পড়ে। হেঁটে কিংবা বাহনে যাতায়াত করা কষ্টকর হয়ে যায়। দোখলা অংশে কিছুটা […]

মির্জাপুরে টাকার অভাবে দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে এইচএসসি পরীক্ষার্থী সানজিদার

মির্জাপুরে টাকার অভাবে দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে এইচএসসি পরীক্ষার্থী সানজিদার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে টাকার অভাবে দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে এইচএসসি পরীক্ষার্থী সানজিদা ইসলামের (২০)। সে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। সানজিদা ইসলাম মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। জানা গেছে, তার দুটি চোখের লেন্সেই সমস্যা। চোখ ভালো করতে দীর্ঘদিন যাবত […]

গোপালপুরের ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়!! নির্মাণ কাজ ৯৫ ভাগ শেষ

গোপালপুরের ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়!! নির্মাণ কাজ ৯৫ ভাগ শেষ

হাসান সিকদারঃ বিশ্বে সবচেয়ে বেশি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নির্মিত হচ্ছে। একই সঙ্গে নয়টি সু-উচ্চ মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে মসজিদটির নকশা করা হয়েছে। টানা ১১ বছর ধরে চলা মসজিদটির নির্মাণ কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। ২০১ গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়। মসজিদটির পশ্চিমাংশে উত্তর-দক্ষিণে বয়ে গেছে যমুনার […]

মধুপুরে কৃষক কামালের নিঝুম পল্লী

মধুপুরে কৃষক কামালের নিঝুম পল্লী

হাবিবুর রহমানঃ মাটির প্রেম। অকৃত্রিম ভালোবাসা হৃদয় জুড়ে। প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ। নিরাপদ, নির্ভেজাল, মুক্ত পরিবেশের নিত্য ভাবনা। প্রতিবেশের প্রতি দরদ। নিরাপদ ফসলের টানে শেকড়ের সাথে মাটির ঋদ্ধতা। সবুজ ঘাসে শিশির জমানো টবটব ঝরা দৃশ্য যার ভালোলাগা। সবুজ ঘাস-গাছে প্রকৃতির মেলবন্ধন। সবুজাভ প্রকৃতি জীব বৈচিত্র্য মাটির স্বাস্থ্য সুরক্ষা প্রাণ বৈচিত্র্য সবুজ আচ্ছাদন। মাটির আর মানুষ প্রেম […]

আলোকিত কালিহাতীর বিনামূল্যে গাছ বিতরণ

আলোকিত কালিহাতীর বিনামূল্যে গাছ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি জাতের পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কালিহাতী এ অনুষ্ঠানের আয়োজন করে। চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি […]

গোপালপুর-ভূঞাপুরে শস্যভাণ্ডার সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর কৃষি দরকার

গোপালপুর-ভূঞাপুরে শস্যভাণ্ডার সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর কৃষি দরকার

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকালে যমুনা নদীর স্রোতের সাথে লড়াই করে বেঁচে থাকা, চরাঞ্চলের মানুষের জীবনযাপন অনেকটাই কঠিন। নদীর একুল গড়ে তো ওপার ভাঙ্গে। ধু ধু বালুচরে নানা প্রতিকূলতায় বেঁচে থাকা, চরাঞ্চলের মানুষ শিক্ষা ও চিকিৎসাসেবায় অনেকটাই পিছিয়ে। প্রতিকুলতার কারনে ভালো মানের শিক্ষক ও চিকিৎসকদের চরাঞ্চলের প্রতি অনীহা পুরনো। নদী অববাহিকায় জেগে উঠা চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, […]

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঐতিহ্য হারাচ্ছে মধুপুরের খাল-বিল ॥

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঐতিহ্য হারাচ্ছে মধুপুরের খাল-বিল ॥

নিজস্ব প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের কারণে ঐতিহ্য হারাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের খাল-বিলগুলো। দেশীয় প্রজাতির মাছ থেকে শুরু করে জলজ নানা উদ্ভিদ শেওলাসহ বিভিন্ন ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এর প্রভাবে সৌন্দর্যও বিলীন হচ্ছে। দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। খাল-বিলের পুটকা পানা হিজল তমালের ডালে ডালে বাসা বেঁধে বাস করা পাখিও আগের […]

মধুপুরে আগাছা বিক্রি করে চলছে অনেকের সংসার

মধুপুরে আগাছা বিক্রি করে চলছে অনেকের সংসার

হাবিবুর রহমানঃ আনারসের রাজধানী টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল। লাল মাটির এ গড়ে রয়েছে আনারস কলাসহ নানা ফল ফসলের বাগান। এছাড়াও বনের পুরো এলাকা জুড়ে রয়েছে প্রচুর আগাছা জাতীয় ঘাস। সবচেয়ে বেশি বিক্রি হয় জগত বেড় নামের ঘাস বা আগাছা। শটি গাছের পাতা, বড় বড় আগাছার চাহিদা বেশি। এ অঞ্চলে এসব আগাছা প্রচুর পরিমানে পাওয়া যায় বলে […]

রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে টাঙ্গাইল শহরে

রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে টাঙ্গাইল শহরে

নিজস্ব প্রতিনিধিঃ রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে টাঙ্গাইল শহরে বিভিন্ন সড়ক আর অলিগলি। বাহারি রঙে রঙিন এ শহরে বসেছে তারুণ্যের মেলা। এ যেন স্বপ্নের এক শহর যা ছিলো কল্পনা তা বাস্তবে রূপ দিয়েছে এই শহরেরই একদল তরুণ-তরুণী। মনের মাধুরি মিশিয়ে একের পর এক নোংরা দেয়াল ধুয়ে মুছে পরিস্কার করে আঁকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের […]

মধুপুরে আনারসে ভরপুর বাজার ভালো দামের আশা কৃষকদের!

মধুপুরে আনারসে ভরপুর বাজার ভালো দামের আশা কৃষকদের!

আলকামা সিকদারঃ আনারস রসালো ও সুমিষ্ট ঘ্রাণ সমৃদ্ধ একটি ফল। হাটবাজারে মৌসুমি ফলের ভিড়ে সুমিষ্ট ঘ্রাণ আর স্বাদের ভিন্নতার কারণে আনারসের পরিচিতি ও চাহিদা রয়েছে সবার কাছে। আনারস মানেই মধুপুর। দেশী জাত ছাড়াও ফিলিপাইন জাতের আনারসের আবাদ হয় এখানে। বস্তুত টাঙ্গাইলের মধুপুরের আনারস সারা দেশেই জনপ্রিয়। তাই মধুপুরকে আনারসের রাজধানীও বলা হয়। দেশের বিশেষ ভৌগোলিক […]

```

আমাদের মধুপুর ২৪