```
ঘাটাইলে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইলে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগণ। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। আল আমিনের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ […]

ঘাটাইলে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

ঘাটাইলে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু। মঙ্গলবার(১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে। আহত […]

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে  বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ,গম,ভুট্টা,চিনাবাদম,শীতকালীন পেয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা […]

ঘাটাইলের সাবেক এমপি রানা ও তার তিন ভাইয়ের নির্দেশে ফারুককে হত্যা

ঘাটাইলের সাবেক এমপি রানা ও তার তিন ভাইয়ের নির্দেশে ফারুককে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ সোমবার (১১ নভেম্বর) সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতকে বলেছেন, গ্রেপ্তার দুই আসামির ও তিনজন প্রত্যক্ষদর্শীর আদালতে দেওয়া জবানবন্দি এবং অন্যান্য আলামত থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়, সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার […]

ঘাটাইলের প্রাকৃতিক বনভূমি ধ্বংসের দ্বারপ্রান্তে

ঘাটাইলের প্রাকৃতিক বনভূমি ধ্বংসের দ্বারপ্রান্তে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চার ভাগের তিন ভাগই বনভূমি দ্বারা বেষ্টিত। ঘাটাইলের বনাঞ্চল শাল-গজারির বন হিসেবে খ্যাত মধুপুর গড় এলাকার একটি অংশ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ বনে শাল-গজারির পাশাপাশি ছিল আমলকি, হরিতকি, বহেড়া, অর্জুন, আনাইগোটা, বট, শিমুল, ছাগলনাদি, চুকাইগোটা, জয়নাগোটাসহ নানা প্রজাতির গাছ। এ ছাড়া বনে দেখা মিলতো মেছোবাঘ, বাগডাশ, বুনো শূকর, হাতি, বানর, […]

৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে

৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি মানুষের কাছে যে ওয়াদা করে সেটি রক্ষা করে। তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত এবং তিনি কীভাবে পরিচালিত করবেন তা তিনি ইতিমধ্যেই কিছুদিন আগে সেই ৩১ দফা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। আমি ও আমরা দলগতভাবে মনে করি, […]

ঘাটাইলের জলাশয়ে ঘুরছে রঙিলা চ্যাগা

ঘাটাইলের জলাশয়ে ঘুরছে রঙিলা চ্যাগা

মধুপুর ডেস্কঃ ছবির খোঁজে ঘাটাইলের বিভিন্ন জলাশয়ে ঘুরতে গিয়ে চোখে পড়ে বিরল প্রজাতির এই পাখিটি। পাখিটির নাম রঙিলা চ্যাগা, ইংরেজি নাম Greater Painted-snipe, বৈজ্ঞানিক নাম Rostratula benghalensis। এটি Rostratulidae পরিবারের অন্তর্গত। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে আসছে। গত শনিবার সকালে ঘাটাইল […]

ঘাটাইলের আরিফ বুলেটে ঝাঁজরা শরীর নিয়ে লড়ছেন

ঘাটাইলের আরিফ বুলেটে ঝাঁজরা শরীর নিয়ে লড়ছেন

নিজস্ব প্রতিনিধিঃ মো. আরিফ হোসেন (২১)। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁজরা পুরো শরীর। প্রায় ২ মাস চিকিৎসা নিচ্ছেন ঘাটাইলের আরিফ। স্থানীয় ধলাপাড়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেছেন তিনি। হত-দরিদ্র ঘরের সন্তান তিনি। বৈষম্যের শিকল ভাঙতে তিনিও যোগ দিয়েছিলেন ছাত্র-জনতার আন্দোলনে। […]

ঘাটাইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

ঘাটাইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্র জনতার গণ বিপ্লবে-গণহত্যা রাজনৈতিক প্রশাসনিক হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবীতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৮ অক্টোবর সকালে ১১ টায় ঘাটাইল বাসট্যান্ড চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা শাখা ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সঞ্চালনায় ঘাটাইল ইসলামী আন্দোলনে  সভাপতি হাজী আবুল কাশেমের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

```

আমাদের মধুপুর ২৪