```
মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন পানিতে ডুবে মারা যান। এছাড়াও আহত হয়ছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গতকাল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। […]

মির্জাপুরে গাঁজা ও গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মির্জাপুরে গাঁজা ও গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে কড়াইল গ্রামে অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছ ও গাঁজাসহ মাদক কারবারি রিপনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, পরিদর্শক মো. সাইফুর রহমান রানাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মো. আহসানুল […]

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধ কর্মসূচিতে টাঙ্গাইলের দেলদুয়ার […]

মির্জাপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা

মির্জাপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা

‘চলুন আমরা একসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলা করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ডাক্তার ঝান্ডা হলে এ কর্মশালার আয়োজন করা হয়। কোইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন […]

মির্জাপুরে শ্রমিক দল সভাপতির দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

মির্জাপুরে শ্রমিক দল সভাপতির দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুর কাঁচাবাজারের জায়গা রাতের আঁধারে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত শনিবার (৩০ মে) দুপুরে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত বুধবার রাতে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল করে […]

মির্জাপুরে আবারও প্রেমের টানে চলে এসেছে চীনা নাগরিক

মির্জাপুরে আবারও প্রেমের টানে চলে এসেছে চীনা নাগরিক

প্রেমের কোনো ভৌগোলিক সীমানা বা ভাষার প্রাচীর থাকে না—তা আবারও প্রমাণ করলেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। সুদূর চীনের রাঙ্গগুই প্রদেশ থেকে ভালোবাসার টানে তিনি ধাবিত হয়েছেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। তার একমাত্র উদ্দেশ্য হলো দীর্ঘদিনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) ইসলাম ধর্ম গ্রহণ করে আইন অনুযায়ী বিয়ে করা এবং একসাথে একটি নতুন […]

মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী

মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিক সাব্বির হোসেনের (২৪) বাড়িতে গত দুদিন ধরে অবস্থান করছেন এক সন্তানের জননী সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী। গত মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে প্রেমিকের বাড়িতে তিনি এই অনশন শুরু করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় উৎসুক জনতা সাব্বিরের বাড়িতে ভিড় […]

মির্জাপুরে রশিদ দেওহাটা গ্রামের মানুষের স্বপ্ন পূরণ

মির্জাপুরে রশিদ দেওহাটা গ্রামের মানুষের স্বপ্ন পূরণ

রশিদ দেওহাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি নিভৃত পল্লি। গ্রামের পূর্ব পাড়ায় টিনের ছাউনি ঘেরা একটি মাদরাসা; তার পাশেই সিমেন্টের খুঁটি আর টিনের চালে অল্প পরিসরে দাঁড়িয়ে ছিল একটি ছোট মসজিদ—নাম তার ‘জামিয়া ইসলামিয়া জামে মসজিদ’। মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশ ভালো। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পাকা মসজিদে নামাজ পড়ার। কিন্তু পাকা মসজিদ নির্মাণের জন্য […]

মির্জাপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত এক মাদ্রাসা ছাত্রী

মির্জাপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত এক মাদ্রাসা ছাত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদরাসা ছাত্রী শারীরিক পরিবর্তনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে ওই কিশোরকে এক নজর দেখতে তার বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। উপজেলার জামুর্কী ইউনিয়নের এক প্রবাসীর মেয়ে স্থানীয় একটি মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী। স্থানীয়রা বলেন, বাস্তবে এমন ঘটনা […]

এনসিপির মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

এনসিপির মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো: আকাশ বাবু উজ্জলকে আহবায়ক এবং অ্যাডভোকেট মো: লিটন হোসেনকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১১ মে) রাতে জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদর রহমান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট লিটন […]

```

আমাদের মধুপুর ২৪