```
মির্জাপুরে পানির স্রোতে ও কচুরিপানায় ভেঙ্গে গেছে বাঁশের সাঁকো

মির্জাপুরে পানির স্রোতে ও কচুরিপানায় ভেঙ্গে গেছে বাঁশের সাঁকো

উজান থেকে আসা পানির স্রোত ও কচুরিপানায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল ঘাটে লৌহজং নদীর ওপর থাকা বাঁশের সাঁকো ভেঙে গেছে। গত শনিবার সন্ধায় সাঁকোটি ভেঙে যায়। তবে এখন পর্যযন্ত বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মির্জাপুরের দক্ষিণ অংশের অন্তত ৩৫ গ্রামের মানুষের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।হাসপাতালে সেবা নিতে আসা মানুষকে প্রায় […]

মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ১৫ একর জমির ধান নষ্ট

মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ১৫ একর জমির ধান নষ্ট

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহ দু’য়েকের মধ্যে কৃষক যে ধান গোলায় তুলতে পারতেন ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে সেই ধান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক কৃষক ও নষ্ট হয়ে গেছে ১৫ একর ক্ষেতের প্রায় এক হাজার থেকে ১২শ’ মণ ধান। উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া বহুরিয়া ও গোড়াই ইউনিয়নের পাথালিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। […]

জিআই স্বীকৃতি পেয়েছে মির্জাপুরের জামুর্কীর সন্দেশ

জিআই স্বীকৃতি পেয়েছে মির্জাপুরের জামুর্কীর সন্দেশ

জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শত বছরের ঐতিহ্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক শিল্প উপদেষ্টা আদিলুর […]

মির্জাপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

মির্জাপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক যুবদল নেতা ফজল হক নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে পাশ্ববর্তী সখিপুর উপজেলার হাতিবান্ধা পূর্বপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশতৈল ফাঁড়ি ইনচার্জ মোখলেছুর রহমান। গ্রেপ্তাররা হলেন- জেলার সখিপুর থানার হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রুমেলা […]

আমরা শান্তি চাই-কুমুদিনী মেডিক্যালে অধ্যয়নরত কাশ্মীরী ছাত্রীবৃন্দ

আমরা শান্তি চাই-কুমুদিনী মেডিক্যালে অধ্যয়নরত কাশ্মীরী ছাত্রীবৃন্দ

যুদ্ধ-সংঘাত কোনো পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে না। এসব বিষয় কোনো মানুষের কাম্য নয়। আমরা কোন সংঘাত বা যুদ্ধ চাই না। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজে অধ্যয়নরত চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্রীদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন। কাশ্মীরি ছাত্রীরা বলেন, ‘বাংলাদেশ একটি শান্তির দেশ। এ দেশে নিরাপত্তায় কুমুদিনী […]

মির্জাপুরে পৌর আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ গ্রেফতার

মির্জাপুরে পৌর আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মির্জাপুর বাজারের থানা রোডের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ পৌর এলাকার পোস্টকামুরী গ্রামের মৃত জামাল খানের ছেলে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি […]

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা খুন

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা খুন

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক (৫০) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজল হ‌কের স্ত্রী ম‌রিয়ম বেগম ও ছে‌লে ম‌নির হো‌সেন‌কে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফজল হক উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক […]

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুরের ওসি মোশারফ হোসেন

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুরের ওসি মোশারফ হোসেন

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়। হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত […]

মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলে পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সইবুর রহমান (৬৬) রাজশাহীর দরগাপাড়া এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ি থেকে ঢাকায় হেরোইন পাচারের জন্য পায়ুপথে বহন করছিলেন বলে জানায় র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার […]

টাংগাইলে মুষ্টিচালের টাকা দিয়ে রাস্তা নির্মাণ

টাংগাইলে মুষ্টিচালের টাকা দিয়ে রাস্তা নির্মাণ

মুষ্টিচাল তুলে সেটি বিক্রি করে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন টাঙ্গাইলের গবড়া ও ডুবাইল গ্রামের বাসিন্দারা। এ নিয়ে দুই গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি কমেছে। স্থানীয়রা জানান, জেলার মির্জাপুর-দেলদুয়ার উপজেলার শেষ প্রান্তে দুটি গ্রাম গবড়া ও ডুবাইল। স্বাধীনতার পর এ দুটি গ্রামে উন্নয়নের ছোঁয়া দেখি নাই। সামান্য বৃষ্টি হলে রাস্তা পানিতে তলিয়ে যায়। ৪-৫ […]

```

আমাদের মধুপুর ২৪