দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই বরখাস্ত
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী কয়েকজন মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি […]

