টাঙ্গাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। রবিবার (৩ মার্চ) সকালে শান্তিকুঞ্জ মোড় থেকে শুরু হয়ে বেবিস্ট্যান্ড এলাকায় গিয়ে র্যালীটি শেষ হয়। র্যালীতে অংশ নেয় টাঙ্গাইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, যুগ্ম আহ্বায়ক রানা আহাম্মেদ, সদস্য আল-হেলাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রিড়া সম্পাদক সুমন ইসলাম […]

