```
টাংগাইলে শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এ এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

টাংগাইলে শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এ এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল শহরের নামকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এর হোস্টেল ভবন থেকে মুইদ নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত স্কুলটির আবাসিক ভবনের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত মুইদ ভূঞাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে […]

টাংগাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে

টাংগাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ মার্চ) ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় এ ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যেই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন আমাদের দোকানের সব কিছুই পুড়ে গেছে। […]

টাংগাইলে বেশি দামে জ্বালাতি তেল বিক্রির দায়ে জরিমানা

টাংগাইলে বেশি দামে জ্বালাতি তেল বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলে এ আর ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্পে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার বাসাখানপুর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা […]

টাংগাইল-যমুনাসেতু মহাসড়কের ১৩ কিলোমিটার রাস্তা ঈদযাত্রায় ভোগাবে!!!

টাংগাইল-যমুনাসেতু মহাসড়কের ১৩ কিলোমিটার রাস্তা ঈদযাত্রায় ভোগাবে!!!

নানা জটিলতায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ হয়নি। এতে আসন্ন ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহসড়কে ১৩ কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা ও যাত্রীরা। তবে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু […]

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন-টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে কাজ করছে সরকার। আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিকে জিরো টলারেন্সের মধ্যে রেখেছেন। গত শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বরুহায় ব্যুরো ইনস্টিটিউট কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে বিভাগীয় সম্মেলন ও ইফতার […]

ইবির শিক্ষক হত্যার প্রতিবাদে মাভিপ্রবিতে মানববন্ধন

ইবির শিক্ষক হত্যার প্রতিবাদে মাভিপ্রবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং অধ্যাপক ড. […]

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাস্ত সময় পার করেছেন টাংগাইলের তাঁতপল্লি

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাস্ত সময় পার করেছেন টাংগাইলের তাঁতপল্লি

সারাদেশে শুরু হয়ে গেছে ঈদ ও পহেলা বৈশাখের কেনাকাটা। এই দুই উৎসবকে কেন্দ্র করে বাহারি ডিজাইন আর নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে। আর সেই শাড়ি তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন তাঁত শ্রমিকরা। তবে আগের থেকে কমেছে তাঁতের শাড়ির ক্রয়-বিক্রয়। তবুও ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেড় লাখ পিস শাড়ি বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। সবমিলিয়ে চিরচেনা […]

টাংগাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের চার নেতাকে শোকজ

টাংগাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের চার নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা যুবদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার (৬ মার্চ) রাতে যুবদলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। যাদেরকে শোকজ করা হয়েছে তারা হলেন- টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার […]

টাংগাইলে যানজট নিরসনে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী উদ্যোগ

টাংগাইলে যানজট নিরসনে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী উদ্যোগ

ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শহরের তীব্র যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তার সার্বিক ব্যবস্থাপনায় শহরে যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়েছে। ৫ মার্চ সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা […]

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-টুকু

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষকের চাকরিকে আরো সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষকের চাকরিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে এটি একটি লোভনীয় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহী […]

```

আমাদের মধুপুর ২৪