```
টাংগাইলে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

টাংগাইলে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলামের সঙ্গে এক শিক্ষিকার অডিও ভাইরাল হওয়া ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ, পদার্থবিজ্ঞান […]

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে-আযম খান

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে-আযম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাদের নিয়েও কাজ করে। তাদের বিষয়েও আমরা খুব আন্তরিক। রবিবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক […]

টাংগাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাংগাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্টভাবে বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা […]

টাংগাইলে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

টাংগাইলে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা। এতে […]

টাংগাইল জেলার নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির

টাংগাইল জেলার নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। তালিকা থেকে দেখা যায়, টাঙ্গাইল জেলা পরিষদে নতুন প্রশাসক হয়েছেন এস এম ওবায়দুল হক নাসির। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা।ত্রয়োদশ […]

টাংগাইলের বেশির ভাগ ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেনের সংকট

টাংগাইলের বেশির ভাগ ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেনের সংকট

ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান চালক রবিউল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওষুধ নিয়ে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন। শনিবার বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর সবুর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য গাড়ির লাইনে দাঁড়ান। রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা পর্যন্ত তিনি জ্বালানি নিতে পারেননি। রবিউল ইসলাম বলেন, “২২ ঘণ্টা পার হলেও জ্বালানি তেল পাইনি। এতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে […]

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

আর কদিন পরই ঈদুল ফিতর। মানুষ শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন। শাড়ি আর কসমেটিকসের দোকানে ভিড় এখনো লেগে আছে। এবার ঈদের কেনাকাটার ভিড়ে নতুন করে জায়গা নিয়েছে টাঙ্গাইল শাড়ি। ব্যতিক্রমী নকশা, ভিন্নতর ডিজাইন আর রঙের নতুন বাহারে টাঙ্গাইল শাড়িকে অনন্য করে তুলেছে। টাঙ্গাইল শাড়ির খ্যাতি দেশ জুড়ে। আর ঐতিহ্য শত বছরের। এ শাড়ির দক্ষ কারিগর, তাঁত […]

টাংগাইলে বেশি দামে তেল বিক্রির অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাংগাইলে বেশি দামে তেল বিক্রির অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের একটি পাইকারি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসাদুজ্জামান রোমেল জানান, শহরের একটি পাইকারি তেলের ডিলার পয়েন্টে […]

টাংগাইলে তিন এডভোকেটকে সাময়িক বহিস্কার একজনকে শোকজ

টাংগাইলে তিন এডভোকেটকে সাময়িক বহিস্কার একজনকে শোকজ

জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনের অভিযোগে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার এবং একজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তারা সবাই টাঙ্গাইল জজ কোর্টের নিয়মিত আইনজীবী। বার সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম রফিকুল ইসলাম রতন স্বাক্ষরিত বহিষ্কার সংক্রান্ত পত্রে এ তথ্য জানানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি বার সমিতির কার্যনির্বাহী পরিষদের […]

টাংগাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল

টাংগাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া টাঙ্গাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল দেখা দিয়েছে। বুধবার (১১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত খেজুরের বরাদ্দে গরমিল দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া […]

```

আমাদের মধুপুর ২৪