```
করটিয়ায় পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

করটিয়ায় পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া […]

টাংগাইলের ৭ কলেজে শতভাগ ফেল!!!

টাংগাইলের ৭ কলেজে শতভাগ ফেল!!!

এবারের এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলার ১০৭টি কলেজ অংশগ্রহণ করে। এরমধ্যে সাতটি কলেজে কোনো পরীক্ষার্থী পাস করেনি। এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে এলাকাজুড়ে। ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শিক্ষাবিদরা বলছেন, নিয়মিত ক্লাশ না হওয়া এবং শিক্ষার্থীরা পড়ালেখায় উদাসীনতার জন্য এ ফলাফল হয়েছে। শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো- সদর উপজেলার টাঙ্গাইল […]

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর […]

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে শিশুছাত্রকে ধর্ষণের দায়ে হাফিজুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম […]

সড়ক দুর্ঘটনায় নিহত ৩জনের পরিচয় মিলেছে

সড়ক দুর্ঘটনায় নিহত ৩জনের পরিচয় মিলেছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন জামালপুর সরিষাবাড়ী উপজেলার বারইপটল এলাকার শুকুর আলীর ছেলে ফাইম (২২), কাঞ্চনপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার মৃত আ. রশিদের ছেলে সোহরাব আলী সরকার (৭৮)। এর আগে বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই […]

টাংগাইলের বাঐখোলায় দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

টাংগাইলের বাঐখোলায় দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। […]

টাংগাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাংগাইলে বিভাগীয় ক্যাডেট এসআইদের ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ২২তম ব্যাচের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি […]

টাংগাইলে তীব্র পানির চাপে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে

টাংগাইলে তীব্র পানির চাপে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে

তীব্র পানির চাপে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক পানির চাপে ভেঙে গেছে। এতে জেলার পশ্চিম অঞ্চলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলায় চারাবাড়ি তোরাফগঞ্জে এ ঘটনা ঘটে। জানা যায়, গত কয়েকদিন ধরে ধলেশ্বরী নদীতে […]

টাংগাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

টাংগাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন […]

টাংগাইলে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা

টাংগাইলে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা

টাঙ্গাইলে ছয় দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেরার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনের আন্দোলন সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা […]

```

আমাদের মধুপুর ২৪