টাংগাইলে চলতি মাসেই চালু হবে বেড়াডোমা সেতু
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে চলতি মাসেই চালু হতে পারে বেড়াডোমা সেতু। এমনই আভাস দিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান। এটি চালু হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলবে ব্যবসায়িক দ্বার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিপিআইআইপি) আওতায় এলজিইডির অর্থায়নে টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। […]

