```
টাংগাইলে হাত ধোয়া দিবস পালন

টাংগাইলে হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ ‘স্বাস্থ্য সুরক্ষার পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের […]

টাংগাইলে কাঁচা মরিচের ঝালে পুড়ছে হাট-বাজার

টাংগাইলে কাঁচা মরিচের ঝালে পুড়ছে হাট-বাজার

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহখানেক আগেও কাঁচা মরিচ ১৮০-২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। টাঙ্গাইলের বাজারগুলোতে বেড়েছে সবজি, মশলা, মাছ ও চালসহ সব ধরণের নিত্যপন্যের দাম। সব থেকে বেশি বেড়েছে কাঁচা মরিচের ঝাল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে টাঙ্গাইলের বাজারগুলোতে ৪০০ টাকা কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। […]

টাংগাইলে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

টাংগাইলে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাবনা বাইপাস এলাকার এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ […]

টাংগাইলের নিসচা সাধারণ সম্পাদকের মৃত্যু

টাংগাইলের নিসচা সাধারণ সম্পাদকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার (৬২) নিজ বাসভবনে সোমবার (১৪ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৩টা ১৪ মিনিটে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে এবং নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের বেবীস্ট্যান্ড এলাকার মরহুম এ্যাডভোকেট সেকান্দার আলী চাকলাদারের বড় সন্তান […]

টাংগাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্স এর অভিযান

টাংগাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্স এর অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্য বৃদ্ধি রোধ, পন্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরনে বাণিজ্য মন্ত্রণালয় হতে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) শহরের বিভিন্ন পাইকারী ও খুচরা বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জিয়াউল ইসলাম চৌধুরী। […]

টাংগাইল লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার

টাংগাইল লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা সদর লেক থেকে মিজানুর রহমান (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মিজানুর টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকার বাহেজ উদ্দিনের ছেলে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ জানান, টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির পাশে জেলা সদর লেকে একটি লাশ […]

মাভিপ্রবির নতুন প্রক্টর ইমাম হোসেন

মাভিপ্রবির নতুন প্রক্টর ইমাম হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. ইমাম হোসেনকে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড […]

টাংগাইলে ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

টাংগাইলে ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার  গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা সদর রোডের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি শহিদুল ইসলাম সমেজকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩। সোমবার (৭ অক্টোবর) বিকালে টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডের ধুলেরচর এলাকা থেকে তাকে […]

মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না

মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না

নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাওলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা শুধু টাঙ্গাইল নয় সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মাওলানা ভাসানী না থাকতেন। তিনি মজলুম জননেতার্ ছিলেন। আমরা যে ভারতের কথা বলছি, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলনে […]

ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে থাকা দরকার-ফরিদা আখতার

ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে থাকা দরকার-ফরিদা আখতার

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে। তিনি বিশ্বের দরবারে টাঙ্গাইলকে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর জীবনী সকল পাঠ্যপুস্তকে থাকা দরকার। এজন্য যদি আমাকে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়াতে হয়, দাঁড়াব। সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় শেষে […]

```

আমাদের মধুপুর ২৪