```
টাংগাইলে ইট ভাটার মালিককে হত্যা চেষ্টা

টাংগাইলে ইট ভাটার মালিককে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রাবনা নয়াপাড়ায় যমুনা ব্রিক্সের (ইটভাটা) মালিক মোখলেছুর রহমানকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মোখলেছুর রহমান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মোখলেছুর রহমানের স্বজনরা জানান, রাবনা নয়াপাড়ার পাশের গ্রাম সদুল্লাপুরের একটি সন্ত্রাসী পরিবার দীর্ঘদিন যাবৎ যমুনা ইটভাটার জমি বেদখলের পাঁয়তারা করে আসছে। এরই অংশ হিসেবে […]

টাঙ্গাইলে মাল্টিপার্টি এডভোকেসি কর্মশালা

টাঙ্গাইলে মাল্টিপার্টি এডভোকেসি কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম স্থানীয় সমস্যা সমাধানে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সমস্যাগুলি হলো যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা। নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা হতে উঠে আসা বিভিন্ন সামাজিক […]

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে। নিহত যাত্রী হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপজেলার আমতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। রেললাইনের কোন এক জায়গায় গাছের সাথে ধাক্কা লেগে হানিফ (৩০) নামের ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারনা করছে রেলওয়ে […]

মাভিপ্রবিতে মুজিবনগর দিবস

মাভিপ্রবিতে মুজিবনগর দিবস

নিজস্ব প্রতিনিধিঃ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। এ দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের চলতি দায়িত্বে নিয়োজিত প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সইরাতুল নামক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুর ২ টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুমড়ে মুছরে বাস এর নিচে চলে যায় মোটরসাইকেলটি ঘটনাস্থলে আহত হয় মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা একজন আরোহী। এরপর মোটরসাইকেল চালকের গুরুতর অবস্থায় টাঙ্গাইল […]

টাংগাইলে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

টাংগাইলে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান […]

টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে বুধবার (১৭ এপ্রিল) রাতে একাধিক বি‌স্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ২৭ মিনিটে শহরের পৌর ভবনের সামনে দুটি, শহীদ স্মৃতি পৌর উদ্যানের পূর্ব পাশের কোনায় একটি, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ও টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে দফায় দফায় বি‌স্ফোরণের পর সাধারণ মানুষ আতঙ্কে […]

টাংগাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

টাংগাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, […]

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে গোলাম কিবরিয়া বড় মনিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাঁকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছেন শহর আওয়ামী লীগের নেতারা। বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। এছাড়াও তিনি জেলা বাস কোচ মিনি বাস মালিক […]

টাংগাইলে “নুরজাহান” এর প্রকাশনা উৎসব

টাংগাইলে “নুরজাহান” এর প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধিঃ সাহিত্যের ছোট কাগজ “নুরজাহান” এর প্রকাশনা উৎসব ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে নুরজাহান স্বরনিকার সম্পাদক সৈয়দ আনিসুর রহমানের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার […]

```

আমাদের মধুপুর ২৪