```
মধুপুর পৌরসভার ২০২৫–২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

মধুপুর পৌরসভার ২০২৫–২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন(বুধবার) দুপুরে মধুপুর পৌরসভার হল রুমে পৌর প্রশাসকের পক্ষ থেকে এক বাজেট ঘোষণা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা […]

মধুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“একটি শিশু একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামী প্রজন্ম” এই স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসক উদ্যোগে একযোগে মধুপুরেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় প্রজাতির জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ করা হয়। মধুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুরের […]

‘গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি’-টিটো

‘গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি’-টিটো

দেশ গঠনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে পথসভা করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলার এলেঙ্গা পৌর শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে এ লিফলেট বিতরণ করেন তিনি। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা বেনজির আহমেদ টিটো […]

টাংগাইলে ৬৫০টি শনাক্তকরণ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদফতর

টাংগাইলে ৬৫০টি শনাক্তকরণ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদফতর

করোনা ভাইরাসে নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আগেই টাঙ্গাইলে ৬৫০টি শনাক্তকরণ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার(২৩ জুন) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই কিট সরবরাহ করা হয়। নতুন সরবরাহ পাওয়ার পর করোনার উপসর্গ নিয়ে প্রথম দিনে মর্জিনা (৪০), সাহেরা (৬৫) ও হারাধন পাল (৬৫) হাসপাতালে আসেন। এ তিন জনের করোনা […]

টাংগাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

টাংগাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। এ সময় সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদৎ আল হারুন, […]

টাংগাইলের সাবেক মেয়রের জামিনে মুক্তি

টাংগাইলের সাবেক মেয়রের জামিনে মুক্তি

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৩ জুন) টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। টাঙ্গাইলের জেল সুপার শহিদুল ইসলাম বলেন, গোপালপুর উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে ২০০৯ সালে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সহিদুর রহমান। রবিবার সন্ধ্যায় […]

‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

মির্জাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ১৫টি ভবন ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ এবং পরিত্যক্ত

মির্জাপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ১৫টি ভবন ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ এবং পরিত্যক্ত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় ১৫টি ভবন দেড় যুগ ধরে ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঔষধ সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জুন) উপজেলার কয়েকটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে খোঁজ নিয়ে এসব […]

সখীপুরে চিরকুট লিখে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

সখীপুরে চিরকুট লিখে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। গতকাল রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর […]

কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার হামিদপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জেমি (২০)। তিনি উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ঘাটাইল থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন জেমি। হামিদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে […]

```

আমাদের মধুপুর ২৪