```
টাংগাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত ৩

টাংগাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রবাসে থাকা বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিন জন। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের উপ‌জেলার করা‌তি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, শেরপুর সদরের আমজাদ হোসেন (৪০), তার ছেলে রাতুল ও অতুল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মহাসড়‌কে […]

মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেনের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া […]

মির্জাপুরে যুবলীগের সাবেক আহবায়ক গ্রেফতার

মির্জাপুরে যুবলীগের সাবেক আহবায়ক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম শিকদার মির্জাপুর পৌরএলাকার বাওয়ার কুমারজানি গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের প্যানেল থেকে মির্জাপুর […]

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার পথে আনতে হবে। বিএনপি সেই কাজটিই করবে। তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে। যাতে তরুণসমাজ বিভ্রান্ত না হয়। রোববার (০১ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে পুলিশ লাইন্স আদর্শ […]

মির্জাপুরে চাহিদার থেকে সরবরাহ বেশি তাই দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

মির্জাপুরে চাহিদার থেকে সরবরাহ বেশি তাই দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানি ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় ১৬ হাজার গবাদিপশু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, চলতি বছরে উপজেলার কোরবানির পশুর চাহিদা ১৪ হাজার ৫৬৭টি, আর প্রস্তুত হয়েছে ১৬ হাজার ৬৭টি পশু। ফলে চাহিদার তুলনায় প্রায় দেড় হাজার পশু বেশি প্রস্তুত করা হয়েছে। রোববার (১ জুন) মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার বলেন, ‘এ বছর […]

চলতি মৌসুমে টাংগাইলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক কৃষকদের

চলতি মৌসুমে টাংগাইলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক কৃষকদের

টাঙ্গাইল সদরের ভাঁটচান্দা গ্রামের প্রান্তিক চাষি আব্দুল কাদের। চলতি মৌসুমে ভাঁটচান্দা মৌজার গভীর নলকূপের আওতায় দুই বিঘা জমিতে ধান চাষ করেছেন। উৎপাদন মূল্যের চড়া বাজারে টাকার পরিবর্তে সেচ পাম্প মালিকরা ধান নেয়ায় তিনি প্রায় নয় হাজার টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আব্দুল কাদের বলেন, “এই মৌজায় প্রায় ৪৫ বছর যাব ধান চাষ করি। আগে টাকা নিলেও বর্তমানে […]

টাংগাইলে ধর্ম অবমাননার অভিযোগে ওএসডি অধ্যাপক নাদিরা

টাংগাইলে ধর্ম অবমাননার অভিযোগে ওএসডি অধ্যাপক নাদিরা

ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে আবারও বদলি করা হয়েছে। এবার তাকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এতে সই করেছেন উপ-সচিব মাহবুব আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস […]

কালিহাতীতে ফুটপাত দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন

কালিহাতীতে ফুটপাত দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে মহাসড়কের দুপাশে ফুটপাত দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এ উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। শনিবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম। ফুটপাতে যাতায়াতকারীরা বলেন, কালিহাতী বাসস্ট্যান্ডে চলাচল করা কষ্টকর। ভাসমান দোকানপাট দখলমুক্ত করায় সাধারণ মানুষের ভালো […]

মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইলে মধুপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজাদের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফট্যানেন্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদ দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র, পথচারী, নারী, শিশু ও সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণ করেন। এ ছাড়াও […]

ঘাটাইলে আ.লীগ কর্মী থাকার ব্যবস্থা করে বিএনপি

ঘাটাইলে আ.লীগ কর্মী থাকার ব্যবস্থা করে বিএনপি

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির অফিসে আওয়ামী লীগ কর্মীর টেবিলে পা তুলে সিগারেট খাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে।  হারুন অর রশিদ নামে সেই আওয়ামী লীগ কর্মী রাত-দিন ওই অফিসেই আড্ডা দেন বলেও জানা গেছে। এছাড়া জুলাই বিপ্লবের পর তিনি দেশ ছেড়ে পালাতে চাইলেও বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ও অভয়ে এলাকায় থেকে গেছেন বলে অভিযোগ উঠেছে। […]

```

আমাদের মধুপুর ২৪