```
ধনবাড়ীতে চোরাই মালামালসহ তিন চোর গ্রেফতার

ধনবাড়ীতে চোরাই মালামালসহ তিন চোর গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে চোরাই মালামালসহ তিন চোর গ্রেপ্তার ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজাপুর গ্রামের মোঃ ফজলুল ইবনে নুরের জামাতা এবিএম আসাদুজ্জামানের বাসায় গত ২৩ এপ্রিল রাত্রি আনুমানিক ১০ ঘটিকা থেকে ভোর পর্যন্ত কোন এক সময় চোরেরা বসত ঘরে রক্ষিত ১৫ হাজার টাকা, দুটি ব্যাটারি বিশিষ্ট একটি আইপিএস, একটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি, দুটি সিসি ক্যামেরা, […]

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৫৫) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তবে নিহত অটোরিকশা যাত্রীর নাম-পরিচয় পাওয়া […]

টাংগাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

টাংগাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলে ভারতের ওয়াকফ আইনের বিতর্কিত রায় বাতিল, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী সুপারিশ বাতিল এবং ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শামসুজ্জামান, […]

সখীপুরে বিয়ের দুদিন পর এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুরে বিয়ের দুদিন পর এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দুদিন পর রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত রিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী নীরব মিয়ার সদ্য বিবাহিত স্ত্রী ছিলেন। পুলিশ ও […]

টাংগাইলে ঐতিহ্যবাহী জামাই মেলা

টাংগাইলে ঐতিহ্যবাহী জামাই মেলা

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ মেলার শুক্রবার (২৫ এপ্রিল) ছিল প্রথম দিন। উদ্বোধনী দিনেই মেলা জমে উঠেছে। এ মেলার ইতিহাস প্রায় দেড়শ বছর পুরোনো। এর ধারাবাহিতায় টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দূরদূরান্ত থেকে জামাইরা মেলায় এসেছেন। জানা যায়, মেলাকে […]

দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী খুন

দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল এক মাছ চাষিকে সঙ্গে নিয়ে ভোর ৪টার দিকে […]

ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন

ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে […]

ধনবাড়ীতে নাস্তিকতা প্রচারের অভিযোগ পাঠাগারের বিরুদ্ধে

ধনবাড়ীতে নাস্তিকতা প্রচারের অভিযোগ পাঠাগারের বিরুদ্ধে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শহরের ‘অভয়ারণ্য’ পাঠাগারের পাঁচ শতাধিক বই লুট এবং পাঠাগার বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।  স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় দুদিন ধরে বন্ধ পাঠাগারটি বন্ধ। পাঠকরা বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বাঁশহাটি এলাকার অভয়ারণ্য পাঠাগারে এ লুটপাট চালানো […]

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি” এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা […]

মাভিপ্রবির শেখ রাসেল হল প্রতিষ্ঠার দুই বছরেই বসবাসের অনুপযোগী

মাভিপ্রবির শেখ রাসেল হল প্রতিষ্ঠার দুই বছরেই বসবাসের অনুপযোগী

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শেখ রাসেল হল প্রতিষ্ঠার দুই বছরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। হলের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও অব্যবস্থাপনার মধ্যে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে তারা হলটিতে থাকতে শুরু করেন। হলের বিদ্যুৎ সংযোগ, সুইচ, লাইট খুবই নিম্নমানের, প্রায়ই পরিবর্তনের প্রয়োজন […]

```

আমাদের মধুপুর ২৪