```
মাভিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ে আলোচনা সভা

মাভিপ্রবিতে তথ্য অধিকার বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘সঠিক তথ্য প্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য অধিকার বিষয়ে প্রচার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কমিটি (এপিএ) এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর […]

বঙ্গবন্ধু সেতুটে ২৪ ঘন্টায় ২ কোটি টাকার উপরে টোল আদায়

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র ৮ দিন পরেই পবিত্র ঈদ উল আজহা। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। রোববার (৯ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত […]

মধুপুরে স্কুল ছাত্র নিখোঁজ

মধুপুরে স্কুল ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পন্ডুরা সেওড়াতলা এলাকার শফিকুল ইসলামের ছেলে রাহীম শুক্রবার (৭ জুন) বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল- হালকা খয়েরী রংয়ের ফুলশার্ট ও কালো রংয়ের ফুলপ্যাণ্ট। তার গায়ের রঙ ফর্সা। রাহীম মধুপুর […]

টাংগাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

টাংগাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, সরকারের সদিচ্ছা এবং নীচের দিকে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তাদের আগ্রহের কারণে ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানী অনেক কমে গেছে। তারপরও কিছু জটিলতা আছে যেগুলোর কারণে সাধারণ মানুষ অনেক বেশী হয়রানীর শিকার হন, তার প্রত্যেকটি আমরা এড্রেস করবো। অনেক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেগুলো আমরা […]

মির্জাপুরে স্বাধীনতার ৫৩ বছরেও নির্মাণ হয়নি সেতু! পানির স্রোতে ভেঙ্গেছে বাঁশের সাঁকো

মির্জাপুরে স্বাধীনতার ৫৩ বছরেও নির্মাণ হয়নি সেতু! পানির স্রোতে ভেঙ্গেছে বাঁশের সাঁকো

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে সবেধন নীল মণি হলো একটি বাঁশের সাঁকো। উপজেলা সদরে লৌহজং নদীর উপর সেতুটি নির্মিত। কুমুদিনী হাসপাতাল ঘাট হয়ে নদীর দুই পাড়ের মানুষ এ সাঁকোটি ব্যবহার করে চলাচল করে। সম্প্রতি ভেঙে পড়েছে সাঁকোটি। পানির তীব্র স্রোত ও কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত […]

সখীপুরে শিক্ষকের প্রয়ান দিবসে শ্রদ্ধা

সখীপুরে শিক্ষকের প্রয়ান দিবসে শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ৯ জুন, প্রতিমা বংকী গ্রামের অহংকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ২০০৯ সালের এই দিনে সখিপুরের মাধ্যমিক শিক্ষা বিস্তারে অন্যতম অগ্রনায়ক সখিপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এস.এম আজহারুল ইসলাম পরলোক গমন করেন। গতকাল সকালে শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,তার […]

দেলদুয়ারে ভূমি সেবা প্রদান

দেলদুয়ারে ভূমি সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে নাম খারিজ সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ১০ জন সেবা প্রত্যাশিকে সেবা প্রদান করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলা ভূমি অফিসে এ সেবা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন। এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের […]

টাংগাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ

টাংগাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম। টাঙ্গাইল প্রকৃতি ক্লাবের সভাপতি অধ্যাপক তরুণ ইউসুফের […]

সখীপুরে সাপের কামরে এক শিশুর মৃত্যু

সখীপুরে সাপের কামরে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাপের দংশনে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। জানা যায়, রাতের বেলায় থাকার ঘরে খাটের উপর খেলাধুলা করছিল সিয়াম। খেলাধুলা শেষে খাট থেকে […]

মির্জাপুরে নতুন উপজেলা চেয়াম্যানকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা

মির্জাপুরে নতুন উপজেলা চেয়াম্যানকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা সীমান্তর মির্জাপুর সদরের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, বীর […]

```

আমাদের মধুপুর ২৪