```
মির্জাপুরে গজারি ও উডলট বাগানে ১ মাসে ১০ স্থানে আগুন

মির্জাপুরে গজারি ও উডলট বাগানে ১ মাসে ১০ স্থানে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গত এক মাসে গজারি ও উডলট বাগানের ১০ স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুনে পুড়েছে বনাঞ্চলের গজারি বন ও উডলট বাগান। এ ছাড়া বিভিন্ন প্রজাতির লতাগুল্ম, কীটপতঙ্গ ও পোকামাকড়ও পুড়েছে বলে জানা গেছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। বাঁশতৈল রেঞ্জের হাটুভাঙ্গা বিট এলাকার বেলতৈল মৌজার বেলতৈল দক্ষিণপাড়া, সিরামিক, […]

টাংগাইলে ধান ক্ষেতে থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

টাংগাইলে ধান ক্ষেতে থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিকালে শহরের সন্তোষ এলাকা থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লোকমান হোসেন বলেন, শহরের সন্তোষ এলাকার একটি ধান খেতে স্থানীয়রা মানুষের কঙ্কাল দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়মনসিংহ […]

নাগরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা

নাগরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধিঃ রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকালে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রেজা মো.গোলাম মাসুম প্রধান। […]

মধুপুরে উপজেলা নির্বাচনে সাবেক দুই মন্ত্রীর প্রভাব, আওয়ামীলীগে অনৈক্য!!

মধুপুরে উপজেলা নির্বাচনে সাবেক দুই মন্ত্রীর প্রভাব, আওয়ামীলীগে অনৈক্য!!

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রধম ধাপের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার। টাঙ্গাইলের অন্য উপজেলার নির্বাচন থেকে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের প্রতিদ্বন্দিতায়  এ নির্বাচন তিন ধারায় এগিয়ে গেলেও সাবেক দুই প্রভাবশালী মন্ত্রীর প্রভাবে দুই ধারায় রূপ নিয়েছে। ২৩ বছর আগের ৭ম সংসদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী […]

টাংগাইল সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই

টাংগাইল সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার সদর উপজেলায় প্রতিদ্বন্দি প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ ও সহকারী রিটার্নিং […]

মাভিপ্রবিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির শোকেসিং অনুষ্ঠিত

মাভিপ্রবিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির শোকেসিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কমিটির আয়োজনে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলার কনফারেন্স রুমে প্রর্দশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ১৪ টি দল তাদের উদ্ভাবনী প্রর্দশন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর […]

এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ডের নিয়মনীতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য থাকলেও তাদের টাকার বিনিময়ে ফরম পূরণ করছে। রবিবার (৫ মে) দুপুরে কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার সরকারি শামসুল হক কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা প্রথমে ক্লাস কক্ষে তালা ঝুলিয়া […]

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোহাগ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ মে) বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বন বিভাগের রেষ্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ (২১) কালিহাতীর সোনা খরুলিয়া গ্রামের লিটন মন্ডলের ছেলে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার (ওসি) মীর সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে বাড়ি যাওয়ার […]

টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি

টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৩৫ দিন পর এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বৃষ্টি শুরু হয়ে ৭:৪০ মিনিটে এ বৃষ্টি শেষ হয়। মাত্র ১০ মিনিট ছিল এক পশলা স্বস্তির বৃষ্টি। মাস ব্যাপী তাপদাহ সহ্য করার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছেন অনেকে। তবে বৃষ্টিতে পথচারী ও সাধারণ মানুষকে আটকা পড়ে থাকতে দেখা […]

সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে পাঁচ বছরের এক শিশু আহত

সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে পাঁচ বছরের এক শিশু আহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার প্রতিমা বংকী মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত শিশু তোয়ামণি ওই এলাকার ব্যবসায়ী রনি আহমদের মেয়ে। শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে তোয়ামণি বাড়ির পাশে প্রতিবেশী আরও তিন […]

```

আমাদের মধুপুর ২৪