```
মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে পাওয়া উপহারের খেজুর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ৩১টি এতিমখানায় বরাদ্দ করা মোট ২৫ কার্টুন বা ২০০ কেজি খেজুর বিতরণ করা হয়। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন […]

মির্জাপুর প্রেসক্লাবে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী নতুন কমিটি গঠন

মির্জাপুর প্রেসক্লাবে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী নতুন কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে ২০২৬-২০২৭ সালের জন্য কার্যনির্বাহী কমিটি নতুন গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোহেল মোহসীন শিপনকে (প্রথম আলো) সভাপতি এবং মো. এরশাদ মিঞাকে (কালের কণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক […]

মির্জাপুরে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে

মির্জাপুরে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। দুর্ঘটনার পর গাড়িটির তেলের ট্যাংক ফেটে সড়কে ডিজেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহ করতে স্থানীয় লোকজনকে ভিড় করতে দেখা যায়। তারা বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর […]

টাংগাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল

টাংগাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া টাঙ্গাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল দেখা দিয়েছে। বুধবার (১১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত খেজুরের বরাদ্দে গরমিল দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া […]

টাংগাইলে শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এ এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

টাংগাইলে শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এ এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইল শহরের নামকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ’-এর হোস্টেল ভবন থেকে মুইদ নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত স্কুলটির আবাসিক ভবনের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত মুইদ ভূঞাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে […]

মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলের মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ। আধুনিক ইমারতের কৃত্রিমতা নেই এখানে; আছে মাটির ঘরের স্নিগ্ধতা আর মানবসেবার এক কিংবদন্তি গল্প। সেই গল্পের কেন্দ্রে আছেন নিউজিল্যান্ডের মানবদরদি চিকিৎসক এড্রিক বেকার, যাঁকে স্থানীয় মানুষ স্নেহভরে ডাকতেন ‘ডাক্তার ভাই’। ‎১৯৬০–এর দশকের মাঝামাঝি সময়ে চিকিৎসক হিসেবে যোগ্যতা অর্জন করেন এড্রিক বেকার। তখন বিশ্বজুড়ে উত্তাল […]

সখীপুরে পুকুর থেকে পাথরের মূর্তি উদ্ধার

সখীপুরে পুকুর থেকে পাথরের মূর্তি উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়েছে। রবিবার (৮ মার্চ) সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে মূর্তিটি উঠে আসে। এলাকাবাসীরা জানান, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিটি প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের […]

ভূঞাপুরে জমি বে-দখলে প্রভাবশালী মহল অসহায় বিধবা নারী

ভূঞাপুরে জমি বে-দখলে প্রভাবশালী মহল অসহায় বিধবা নারী

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর ক্রয় করা বৈধ জমি প্রভাবশালী মহলের দখলে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এক অসহায় বিধবা নারী। জমির বৈধ কাগজপত্র ও নামজারি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দখলমুক্ত করতে না পেরে অবশেষে উপজেলা প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি। ভুক্তভোগী নাজনীন সুলতানা উপজেলার ভারই গ্রামের বাসিন্দা এবং মৃত এখলাছ উদ্দিনের স্ত্রী। তিনি জানান, তার স্বামী ১৯৮৪ […]

ধনবাড়ীতে ছাগলের মাংস বলে কুকুরের মাংস বিক্রি ও খাওয়ানোর অভিযোগ

ধনবাড়ীতে ছাগলের মাংস বলে কুকুরের মাংস বিক্রি ও খাওয়ানোর অভিযোগ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুর জবাই করে তা ছাগলের মাংস হিসেবে বিক্রি ও খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী মাছ বাজার এলাকায় রাতের আঁধারে গোপনে কুকুর জবাই করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরে সেই মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে বলে […]

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও তার গাড়ির চালক আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পাজেরো গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সল্লা এলাকায় পৌঁছালে গাড়িটি সামনে থাকা […]

```

আমাদের মধুপুর ২৪