```
কালিহাতীতে কলেজ ছাত্রকে নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কালিহাতীতে কলেজ ছাত্রকে নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পরীক্ষা হল রুমে বখাটেরা চাঁদার জন্য প্রবেশ করে ওয়ালিউল্লাহ ইসলাম জিম নামের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ বখাটেরা বলে অভিযোগ তুলেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় কলেজের […]

মির্জাপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস মৃত্যুবরণ করেছেন

মির্জাপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস মৃত্যুবরণ করেছেন

নিজস্ব প্রতিনিধিঃ মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। তিনি মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) ও রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি […]

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে শিক্ষকের কারাদণ্ড

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার ধলাপাড়া এসইউপি পাবলিক উচ্চ বিদ্যালয় ও শহরগোপীনপুর ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এসব ঘটনা ঘটে। এবারের এসএসসি […]

বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার

বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে তিনজন সেনা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে বাসাইল পৌর শহরের আন্দাইরাপাড়া এলাকায় ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন সেনাবাহিনীর বিএ-৫২৯২ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এস ইউপি, পিপি এম এস, ডিনডিসি, এ এফব্লিউ সি, পিসসি, কমান্ডার-৯৮ কম্পোজিট বিগ্রেড। ঘর পেলেন বাসাইল পৌর […]

টাঙ্গাইলে বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে কনজুমারস এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. ওলিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জাতীয় ভোক্তা […]

ঘাটাইলে নকল করায় ৮ দাখিল পরীক্ষার্থী বহিস্কার

ঘাটাইলে নকল করায় ৮ দাখিল পরীক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে শহর গোপীনপুর ফাজিল মাদরাসায় এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় ৮ শিক্ষার্থী কে বহিষ্কার করেছে ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। মঙ্গলবার (৫ মার্চ) ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরু হলে শহর গোপীনপুর ফাজিল মাদরাসার ১ ও ২নং হলে শিক্ষার্থীদের দেহ তল্লাশী করে নকল পাওয়ার অপরাধে […]

টাঙ্গাইলে রাতের আধারে পুংলি নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি

টাঙ্গাইলে রাতের আধারে পুংলি নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে রাতের আঁধারে পুংলি নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে এক মাটি ব্যবসায়ী। মাটি ব্যবসায়ী কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের বিএনপি নেতার ভাতিজা। চুরি-ছিনতাই ও ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে ওই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। নদীর পাড় কাটায় হুমকির মুখে পড়েছে শতাধিক সনাতন ধর্মালম্বীদের বসত বাড়ি ও মন্দির। এলাকাবাসীর অভিযোগ, […]

কালিহাতীর ইফতি জাতীয় ক্রিকেট দলের প্রথম বাংলাদেশী প্রধান ফিটনেস ট্রেইনার

কালিহাতীর ইফতি জাতীয় ক্রিকেট দলের প্রথম বাংলাদেশী প্রধান ফিটনেস ট্রেইনার

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় ক্রিকেট দলের প্রথম বাংলাদেশী প্রধান ফিটনেস ট্রেইনার হলেন টাঙ্গাইলের কালিহাতীর সন্তান ইফতিখারুল ইসলাম ইফতি। কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের সম্ভ্রান্ত মীর বাড়ির বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মীর আবুল কাশেমের বড় ছেলে ইফতিখারুল ইসলাম ইফতি। ওনার বড় বোন মীর রুমেনা ইয়াসমিন শিলু আমেরিকা প্রবাসী ও ছোট ভাই মীর আবু সাদাত মো. সায়েম ঢাকায় […]

সখীপুরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী

সখীপুরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন এক স্ত্রী। সাহনাজ খাতুন (২৫) নামের ওই তরুণী বছরখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে বাংলাদেশের টাঙ্গাইলে এসে আলামিন নামের এক যুবককে বিয়ে করেন। স্ত্রীর গর্ভে ১৪ দিনের নবজাতক আছে। সন্তান জন্মের আগে তাঁকে রেখে স্বামী আলামিন পালিয়ে গেছেন বলে অভিযোগ স্ত্রী সাহনাজের। সোমবার (৪ মার্চ) […]

টাঙ্গাইলে চার প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে চার প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে অগ্নিকান্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে তিনটি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেলে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলীর নেতৃত্বে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এই ভ্রাম্যমাণ […]

```

আমাদের মধুপুর ২৪