```
বাসাইলের সাবেক ইউএনও মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বাসাইলের সাবেক ইউএনও মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১জুন ভ’ক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে দঃবিঃ ৪৯৩, ৪৯৪ ও ৪৯৬ ধারায় ওই সাবেক ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা […]

ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত

ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও বীরহাটি এলাকা এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামের কোরবান শেখের ছেলে জহুরুল ইসলাম (২৩), […]

মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বংশাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন

মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বংশাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বংশাই নদীতে ড্রেজার বসিয়ে প্রকাশ্যেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া ও তার অনুসারীরা এসব বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। দিন-রাত বালু উত্তোলনের ফলে এলাকার পাকা রাস্তা, ব্রিজ কালভার্টসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। […]

ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পলশিয়া দাখিল মাদাসার সহকারী শিক্ষক আব্দুল হককে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক […]

ঘাটাইলে ভাতিজার হাতে চাচা খুন

ঘাটাইলে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচা মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পটল এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালক ছেলে। নিহত বাদশা মিয়ার (৬০) প্রতিবেশী ইউপি সদস্য […]

মির্জাপুরে রেল সেতুর নিচ দিয়ে বালু চলাচলের রাস্তা

মির্জাপুরে রেল সেতুর নিচ দিয়ে বালু চলাচলের রাস্তা

নিজস্ব প্রতিনিধিঃ জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতুর রেল সংযোগ সড়কের ৫০ নম্বর সেতুর নিচ দিয়ে মাটিভর্তি ভারী ডাম্প ট্রাক চলাচল করছে। সেতুটি রক্ষায় রেলওয়ে বিভাগ স্লিপার পুঁতে রাস্তা বন্ধ করে এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও বন্ধ করতে পারছে না মাটি পরিবহন। সেতুটির নিচ থেকে স্লিপার তুলে আগের মতোই চলছে মাটিভর্তি ডাম্প ট্রাক। জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর […]

নাগপুরের বিভিন্ন সবজি বিদেশে রফতানির উদ্যোগ

নাগপুরের বিভিন্ন সবজি বিদেশে রফতানির উদ্যোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কয়েকজন কৃষক ইউটিউব দেখে আগ্রহী হয়ে ২০০ শতাংশ জমিতে দশটি জাতের বেগুন, টমেটো এবং শষা চাষ করছেন। এসব ফসল বিক্রি করে পরিবারের দারিদ্র্যতা দূর হয়েছে। এদিকে এসব সবজি বিদেশে রফতানির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন নিরাপদ সবজি চাষের জন্য বিখ্যাত। […]

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার চকদহি চকপাড়া গ্রামের মোঃ সিদ্দিক হোসেনের ছেলে। কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চান মাহমুদের তিনতলা ভবনের রং এর কাজ করছিলেন সিফাত। সেসময় ভবনের […]

মির্জাপুরে ট্রাক চালককে খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার

মির্জাপুরে ট্রাক চালককে খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতদলের ধারাল অস্ত্রের আঘাতে খুন হওয়া ট্রাকচালক নাজমুল ইসলাম ওরফে আজিজুল ইসলামের খুনের ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩২) ও নাদিম খান (৩৪) নামে দুজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী ও পুষ্টকামুরী সওদাগরপাড়া […]

কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করে সহোদর বড় ভাই, আটক দুই

কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করে সহোদর বড় ভাই, আটক দুই

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য ছোট ভাই মুকুলকে হত্যা করে তারই সহোদর বড় ভাই সোহেল। এ হত্যায় জড়িত থাকায় বড় ভাই সোহেলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার হওয়ার এক সপ্তাহের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করল টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের টাঙ্গাইল কোর্টে চালান করে দেয়া হয়। হত্যার […]

```

আমাদের মধুপুর ২৪