```
টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং সদর উপজেলা কহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সেনানিবাসের সৈনিক ফখরুল ইসলাম এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ […]

বাসাইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা

বাসাইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অনান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা। আজ সোমবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য […]

মির্জাপুরে আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত

মির্জাপুরে আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মির্জাপুরের ইউএনও শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেন। ২০২২ সালের ১৫জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা […]

কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে আলামিন (২৪) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার সালেংকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। জরিমানাপ্রাপ্ত আলামিন উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের […]

কালিহাতীর এলেঙ্গায় বিদ্যালয়ে ফাটল পাঠদান বন্ধ

কালিহাতীর এলেঙ্গায় বিদ্যালয়ে ফাটল পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে এসে ফাটল দেখে আতঙ্কে শিক্ষার্থীদের পাঠদান করাননি শিক্ষিকারা। দুর্ঘটনার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ভৌমিক বলেন, রোববার সকালে শিক্ষার্থীরা স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করে। এসময় তারা ভবনে ফাটল দেখতে পায়। শ্রেণিকক্ষে […]

সখিপুরে গোসল করতে বলায় এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সখিপুরে গোসল করতে বলায় এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র […]

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন গাড়ি পার্কিংসহ রয়েছে পান-বিড়ি-চা, ফুচকা-চটপটি, ঝাল মুড়ির দোকান, দেখার কেউ নেই!!!

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন গাড়ি পার্কিংসহ রয়েছে পান-বিড়ি-চা, ফুচকা-চটপটি, ঝাল মুড়ির দোকান, দেখার কেউ নেই!!!

নিজস্ব প্রতিনিধিঃ আপনার বাসায় গাড়ি রাখার জায়গা নেই। কোন চিন্তা নেই, নির্দ্বিধায় আপনি আপনার গাড়ি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাখতে পারেন। কোন সমস্যা নেই- জায়গার কোন ভাড়া গুনতে হবে না। রাখতে পারেন, মোটরসাইকেল, ভ্যান, ময়লার গাড়ি, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিক্সা, বাস, মিনিবাস- ২৪ ঘন্টাই উন্মুক্ত। শহর দিয়ে যাচ্ছেন- হঠাৎ প্রকৃতি ডাক […]

সখীপুরে সংরক্ষিত বনভূমিতে বাড়ি নির্মাণের হিড়িক

সখীপুরে সংরক্ষিত বনভূমিতে বাড়ি নির্মাণের হিড়িক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনভূমিতে বাড়ি নির্মাণের হিড়িক পড়েছে। ‘রক্ষকদের’ বিরুদ্ধে বন উজাড় ও দখল করে বাড়ি নির্মাণে সহযোগিতার অভিযোগ উঠেছে। গেজেটভুক্ত সংরক্ষিত বনের ভেতর গড়ে উঠেছে অসংখ্য বসতবাড়ি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পোলট্রি খামার। অথচ ব্যক্তিগত রেকর্ডীয় জমিতে স্থাপনা নির্মাণে বাধা দেন স্থানীয় বন কর্মকর্তা-কর্মচারীরা। বন বিভাগের তথ্যমতে, সখীপুর উপজেলায় ২৮ হাজার ৫৯৪ একর সংরক্ষিত […]

কালিহাতীতে দাদা হত্যা মামলায় নাতী রাব্বীকে গ্রেফতার করেছে র‌্যাব

কালিহাতীতে দাদা হত্যা মামলায় নাতী রাব্বীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাতি রাব্বীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রাব্বী (২০) কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। র‌্যাব-১৪’র সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম […]

গোপালপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

গোপালপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের সুন্দর পশ্চিম পাড়া এলাকায় শনিবার (২০ জানুয়ারি) রাতে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুনের অভিযোগ ওঠেছে। গতকাল রোববার( ২১ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) পুলিশ […]

```

আমাদের মধুপুর ২৪