```
পতাকা বিক্রি করে আপাতত খোরাকির টাকা হয়, কিন্তু কোনো ব্যবসা হয় না

পতাকা বিক্রি করে আপাতত খোরাকির টাকা হয়, কিন্তু কোনো ব্যবসা হয় না

‘গত দুই বছর আগে যা বিক্রি করতাম বর্তমানে তার চেয়ে বিক্রি অনেক কম। দেশের এখন দুর্দিন চলছে, সাধারণ মানুষ পতাকা কিনছে না। দিনে ৪০০-৫০০ টাকা বিক্রি করা যায়। অন্য বছর ডিসেম্বর মাসে প্রতিদিন দুই-তিন হাজার টাকার বেশি পতাকা বিক্রি করতাম। আপাতত খোরাকির টাকা হয়, কিন্তু কোনো ব্যবসা হয় না।’ মির্জাপুরে পতাকা বিক্রি করতে এসে কাউছার […]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল স্বাভাবিক করে। […]

আজ মধুপুর হানাদার মুক্ত দিবস

আজ মধুপুর হানাদার মুক্ত দিবস

আজ ১০ ডিসেম্বর মধুপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রক্তঝরা এই দিনে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে পরাস্ত করে টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত হানাদার বাহিনীর কবল থেকে এ সকল অঞ্চলকে মুক্ত করেন এবং ৭১ এর ১০ ডিসেম্বর এ অঞ্চলে উত্তোলন করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের মার্চের […]

সখীপুর ও বাসাইলে শীতবস্ত্র বিতরণ করেছেন লাবিব গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আলমগীর

সখীপুর ও বাসাইলে শীতবস্ত্র বিতরণ করেছেন লাবিব গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আলমগীর

টাঙ্গাইলের সখীপুর ও বাসাইলে দেড় লাখ মানুষকে শীতবস্ত্র দিয়েছেন লাবিব গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আলমগীর রাসেল। তিনি টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী। দুই উপজেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামের অসহায় গরিব মানুষকে কম্বল, সোয়েটার এবং টুপি উপহার দেন তিনি। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গতকাল সোমবার শেষ হয়। সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল […]

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। টুকু বলেন, […]

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মৌন মিছিল

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে মিছিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর […]

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে এক সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়৷ এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম দৈনিক নিরপেক্ষ […]

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে কিশোরের মৃত্যু

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে কিশোরের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খেজুরের রস খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। আহত জিহাদ ও […]

মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা গ্রামে সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়েছে। […]

খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি-টুকু

খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি-টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‍“বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।” শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী […]

```

আমাদের মধুপুর ২৪