```
সখীপুুরে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

সখীপুুরে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

টাঙ্গাইলের সখীপুরে সুরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ফলে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। সামান্য বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় শ্রেণি কার্যক্রম। এ কারণে শিক্ষার্থী নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় ও শিক্ষকরা জানান, বিদ্যালয়ের মূল ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রীদের কখনো খোলা মাঠে, কখনো গাছ তলায় ক্লাস নেওয়া হচ্ছে। […]

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। তিনি বলেন, টাঙ্গাইলে মারুফ হত্যার আসামিদের […]

মির্জাপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি

মির্জাপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন গ্রামের সামাজিক কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন সামাজিক কবরস্থানের প্রধান ফটকে নির্মাণকাজ চলছে। মঙ্গলবার সকালে নির্মাণ শ্রমিকরা কবরস্থানে কাজে গিয়ে ১২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান যার ভেতর […]

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়-নাহিদ

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়-নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যেমন লড়েছেন, তেমনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। এই টাঙ্গাইলেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে।’ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে […]

মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও সৎ বোন আটক

মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও সৎ বোন আটক

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মা ও সৎ বোনকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোহাম্মদ নিরব হোসেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, নিরবের জন্মের কিছুদিন পরেই তার জন্মদাতা মা মারা যান। এরপর থেকে নিরবকে বড় ভাই ও বাবা আব্দুল লতিফ মিলে লালনপালন করছিলেন। আব্দুল […]

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির যে দর্শন, চিন্তা তারমধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ […]

টাংগাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ! হাজারো মানুষের ভোগান্তি দূর!!

টাংগাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ! হাজারো মানুষের ভোগান্তি দূর!!

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এতে ভোগান্তি দূর হয়েছে হাজারো মানুষের। সোমবার (২৮ জুলাই) বিকেলে সেতুটির উদ্বোধন করেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসলে সেই সঙ্গে আল্লাহর রহমতে আপনারা যদি আপনাদের ভোটে আমাকেও নির্বাচিত […]

মাইলস্টোনে নিহত টাংগাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোনে নিহত টাংগাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা  জানায়। সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার […]

জুলাই অভ্যুত্থানে নিহত গোপালপুরের হৃদয়ের হাড়গোড় ফেরত চায় মা-বাবা

জুলাই অভ্যুত্থানে নিহত গোপালপুরের হৃদয়ের হাড়গোড় ফেরত চায় মা-বাবা

ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত বছর ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় গাজীপুরের কোনাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মৃত্যুর এক বছর পার হলেও এখনও তার মরদেহ পাওয়া যায়নি। আর সে কারণে নামও ওঠেনি শহীদের তালিকায়। সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায় হৃদয়ের বাবা-মা। বছর পার হয়ে গেছে এখনও ছেলের লাশ পাননি, […]

ফ্যাসিবাদের পর এবার ফ্যাসিবাদের ব্যবস্থাকেও বিদায় করা হবে-জোনায়েদ সাকি

ফ্যাসিবাদের পর এবার ফ্যাসিবাদের ব্যবস্থাকেও বিদায় করা হবে-জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিবাদের পর এবার ফ্যাসিবাদের ব্যবস্থাকেও বিদায় করা হবে, এটা আমাদের সংগ্রাম।’ রবিবার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার উদ্যোগে জুলাই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ‘বছরের পর বছর লড়াই করে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছিল। বিশেষ […]

```

আমাদের মধুপুর ২৪