```
মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান’স এসোসিয়েশনের যাত্রা শুরু

মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান’স এসোসিয়েশনের যাত্রা শুরু

টাঙ্গাইল মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান’স অ্যাসোসিয়েশন নামের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু করে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার( ১৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার তারা কমপ্লেক্স ৩য় তলায় টেলিকম এন্ড টেকনিশিয়ান নামের এ এসোসিয়েশনটির শুভ উদ্বোধন হয়। সারা মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার টেলিকম ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের নিয়ে এ সংগঠনটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী এ অনুষ্ঠানে মো: আজিজ […]

মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান

মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান

“পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি” এর স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৭ জুলাই(বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চারালজানি আইসিটি সেন্টার হতে কাকরাইদ বিএডিসি ফার্ম সংলগ্ন ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন। আট প্রজাতির ঔষধি ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা […]

মধুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মধুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

টাঙ্গাইলের মধুপুরে জুলাই-২০২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই(বুধবার) সকলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে মধুপুরের একমাত্র শহীদ লাল মিয়ার স্ত্রী মোসা: আলপনা বেগম, অফিসার […]

বিমানবন্দরে টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি গ্রেফতার

বিমানবন্দরে টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি গ্রেফতার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের […]

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে আম ভর্তি একটি পিকআপের ধাক্কায় শুভ (২০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি মালভর্তি ট্রাক দাঁড়ানো […]

কালিহাতীতে পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

কালিহাতীতে পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সৌরভ (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাছজোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ জেলার ঘাটাইল উপজেলার মাকরাই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সৌরভ বোনের শ্বশুরবাড়ির পাশের পুকুরে কলা গাছের ভেলা ভাসিয়ে খেলছিল। এক পর্যায়ে পানিতে পড়ে যায় সে। […]

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জিয়ামঞ্চসহ অংগ ও সহযোগী দল সম্মিলিত ভাবে এ কর্মসূচি পালন করে। এ সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির […]

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তাররা হলেন- উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০), একই গ্রামের রফিক (৩৯)। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার বাসিন্দা। তার স্বামী বাকপ্রতিবন্ধী। মামলা সূত্রে জানা গেছে, […]

টাংগাইলে নির্মানের ৩ মাসের মধ্যে রাস্তায় ভাঙন

টাংগাইলে নির্মানের ৩ মাসের মধ্যে রাস্তায় ভাঙন

টাঙ্গাইলে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কে তিন মাসের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। ফলে দিনদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সমগ্রী ব্যবহার করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিকাদার সঠিক নিয়মে কাজটি করেছে বলে জানানো হয়েছে এলজিইডির পক্ষ থেকে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া প্রাইমারি […]

```

আমাদের মধুপুর ২৪